বুধবার ১৩ মে ২০২৬
বইমেলায় গীতিকার ও নাট্যকার রিজভীর ‘সময়ের প্রতিধ্বনি’
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১১:২৭ এএম   (ভিজিট : ৬৩৮৮)
অমর একুশে বইমেলা-এ প্রকাশিত হয়েছে গীতিকার ও নাট্যকার রেজাউর রহমান রিজভী-এর প্রথম প্রবন্ধগ্রন্থ ‘সময়ের প্রতিধ্বনি’। এটি লেখকের অষ্টম গ্রন্থ।

বইটি প্রকাশ করেছে সাদামাটা। একুশে বইমেলার ৮০ নম্বর স্টলে ধ্রুপদী পাবলিকেশনস-এ বইটি পাওয়া যাচ্ছে। বইটির প্রচ্ছদ করেছেন অপূর্ব খন্দকার। বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৫০ টাকা।

বইটি প্রসঙ্গে রেজাউর রহমান রিজভী বলেন, তাঁর সর্বশেষ বই প্রকাশ হয়েছিল ২০২১ সালের একুশে বইমেলায়। এরপর বিভিন্ন কারণে গত পাঁচ বছর তাঁর কোনো বই প্রকাশ হয়নি। দীর্ঘ বিরতির পর এবারের বইমেলায় প্রকাশিত হলো তাঁর অষ্টম গ্রন্থ ‘সময়ের প্রতিধ্বনি’।

তিনি বইটি প্রকাশের জন্য বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন বন্ধু ও পরিচালক ওয়ালিদ আহমেদ-এর প্রতি। তাঁর সদিচ্ছা ও একনিষ্ঠ সহযোগিতা ছাড়া বইটি এত দ্রুত বইমেলায় আনা সম্ভব হতো না বলে জানান লেখক। এছাড়া রকমারিসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মেও বইটি পাওয়া যাচ্ছে।

প্রসঙ্গত, ‘সময়ের প্রতিধ্বনি’ গ্রন্থে বিভিন্ন বিষয়ে লেখকের ২০টি প্রবন্ধ সংকলিত হয়েছে। প্রবন্ধগুলোতে প্রাসঙ্গিক রেফারেন্স ও নানা তথ্য-উপাত্ত সংযোজিত রয়েছে, যা ভবিষ্যতে গবেষক ও শিক্ষার্থীদের জন্য সহায়ক হবে বলে মনে করেন লেখক। তিনি আশা প্রকাশ করেন, বইটির প্রবন্ধগুলো পাঠক ও গবেষকদের নতুন চিন্তার খোরাক জোগাবে।

আজকালের খবর/ এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft