সোমবার ১৩ এপ্রিল ২০২৬
দিয়ামনি ই কমিউনিকেশন আয়োজিত
রমজান ও নারী দিবসে কোরআন শরীফ, জায়নামাজ ও সেলাই মেশিন বিতরণ
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ১১:৩৬ পিএম  আপডেট: ১০.০৩.২০২৬ ১১:৩৮ পিএম  (ভিজিট : ৮১৮)
পবিত্র মাহে রমজান ও আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীর বাংলা মটর বিশ্বসাহিত্য কেন্দ্রে কোরআন শরীফ, জায়নামাজ ও সেলাই মেশিন বিতরণ করেছে দিয়ামনি ই কমিউনিকেশন।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ১২টায় দিয়ামনি ই কমিউনিকেশন আয়োজিত অনুষ্ঠানে কোরআনের হাফেজদের মাঝে কোরআন শরীফ ও জায়নামাজ এবং নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন ও স্বপ্নজয়ী সম্মাননা ২০২৬ প্রদান করা হয়।

দিয়ামনি ই কমিউনিকেশনের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান অপূর্বর সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক সেলিম মাহমুদের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন হিরা সরকার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগীতশিল্পী রফিকুল আলম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফরীদা আক্তার কমান্ডার, ‘হাল ছেড়োনা বন্ধু’ প্রতিষ্ঠাতা চন্দা মাহজাবীন এবং রায়াস গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসেন শুভ প্রমুখ।

অনুষ্ঠানে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন বিশিষ্ট চলচ্চিত্র ও টেলিভিশন ব্যক্তিত্ব, সাংবাদিক, ওলামায়ে কেরাম, মাদরাসার এতিম শিক্ষার্থী, শিক্ষক, নারী উদ্যোক্তা এবং সংগঠনের সদস্যরা।

দিয়ামনি ই কমিউনিকেশন দীর্ঘদিন ধরে উদ্যোক্তাদের কল্যাণে কাজ করে যাচ্ছে। গতানুগতিক প্রথার বাইরে গিয়ে সংগঠনটি উদ্যোক্তাদের দক্ষ করে তুলতে “ডিজিটাল নলেজ শেয়ারিং ওয়ার্কশপ” প্রকল্পের মাধ্যমে সারাদেশে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি উদ্যোক্তাদের জন্য ফ্রি স্টল মেলা আয়োজন, নিপীড়িত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং নারীদের উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।

অনুষ্ঠানে বক্তব্যে সংগঠনটির চেয়ারম্যান মনিরুজ্জামান অপূর্ব বলেন,দিয়া আমার একমাত্র সন্তান ছিল। মহান আল্লাহ তায়ালা আমাদের ১৫ বছর আগে তাকে উপহার হিসেবে দিয়েছিলেন। আবার তিনিই তাকে নিজের কাছে ফিরিয়ে নিয়েছেন। আমার কোনো কষ্ট নেই। আপনারা সবাই আমার সন্তানের জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।

তিনি আরও বলেন,যারা অর্থের অভাবে লেখাপড়া করতে পারে না, তাদের পাশে থাকবে দিয়ামনি ই কমিউনিকেশন। আমার সন্তান দিয়া যেন আমাদের ভালো কাজের মধ্য দিয়েই সবার মাঝে বেঁচে থাকে। এসময় বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ১২জন নারী উদ্যোক্তাকে “স্বপ্নজয়ী সম্মাননা–২০২৬” প্রদান করা হয়।

ভাবনা আহমেদ -সিনিয়র নিউজ প্রেজেন্টার, এটিএন বাংলা,  উজমা হাসান -সিনিয়র নিউজ প্রেজেন্টার এটিএন নিউজ, ক্যামেলিয়া  নিশান-অভিনেত্রী ও নারী উদ্যোক্তা ,ফারহানা তৃনা-সিনিয়র নিউজ প্রেজেন্টার বাংলা ভিশন, বারিশা হক -শ্রেষ্ঠ ইনফ্লুয়েন্সার,রোকসানা নিহা - উদ্যোক্তা ,কাজী ফারহানা স্বত্তাধিকারী ও প্রধান নির্বাহী ফারহানা'স বিউটি স্লিপ মেকআপ এন্ড হেয়ার কালার এক্সপার্ট। সম্মাননা প্রদান শেষে সকলের জন্য দোয়া করা হয় ।

আজকালের খবর/ এমকে









Advertisement
সর্বশেষ সংবাদ
আজ চৈত্র সংক্রান্তি
হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশি জাহাজ চলাচলের সুবিধা দিতে ইরা‌নকে অনুরোধ
আগ্রাবাদ পানওয়ালা পাড়ায় দখলকৃত ১২ একর ভূমিতে সিডিএ'র উচ্ছেদ অভিযান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শাফিন আহমেদ বগুড়ার হোটেল নাজ গার্ডেনের ব্যবস্থাপনা পরিচালক
ব্রাহ্মণবাড়িয়ায় মাদক ব্যবসায়ীদের তালিকা হচ্ছে
রাজৈরে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্র নিহত, ১২ ঘন্টাও পরিচয় মেলেনি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft