বুধবার ১৩ মে ২০২৬
মধ্যপ্রাচ্য সংঘাত: বিশ্বজুড়ে মূল্যস্ফীতি বাড়ার শঙ্কা আইএমএফের
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ২:৪৬ পিএম  আপডেট: ০৯.০৩.২০২৬ ২:৪৬ পিএম  (ভিজিট : ১২৫৪)
মধ্যপ্রাচ্যের বর্তমান সংঘাত বিশ্বব্যাপী মূল্যস্ফীতি বা পণ্যের দাম বৃদ্ধির ঝুঁকি তৈরি করছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এর ফলে জ্বালানি নিরাপত্তার বিষয়টি সবচেয়ে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা জানিয়েছেন, তেলের দাম যদি ১০ শতাংশ বৃদ্ধি পায় এবং বছরের বেশিরভাগ সময় এই বাড়তি দাম বজায় থাকে, তবে বিশ্বজুড়ে মূল্যস্ফীতি ০.৪০ শতাংশ বেড়ে যাবে।

জাপানের অর্থ মন্ত্রণালয় আয়োজিত একটি সিম্পোজিয়ামে বক্তব্য দেওয়ার সময় জর্জিয়েভা বলেন, ‘মধ্যপ্রাচ্যের এই সংঘাতের ফলে বিশ্ব অর্থনীতির টিকে থাকার সক্ষমতা আবারও পরীক্ষার মুখে পড়েছে।

নীতিনির্ধারকদের পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘এই নতুন বৈশ্বিক পরিস্থিতিতে আমার পরামর্শ হলো– যা কল্পনা করা যায় না এমন পরিস্থিতির কথা ভাবুন এবং সে অনুযায়ী প্রস্তুতি নিন।’

আজকালের খবর/ এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft