এশিয়া প্যাসিফিক সীড এসোসিয়েশনের (APSA) ইয়ং ক্লাবের (Young Club) নতুন কমিটি ঘোষিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বন্ধন জেনেটিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন গ্রীণ ন্যাশনাল এগ্রো ইন্ড্রাস্টিসের ব্যবস্থাপনা পরিচালক নুরুজ্জামান চন্দন। এ সময় সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন সীড লিমিটেডের সাজ্জাদ শিশির।
শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় অভিজাত হোটেল শেরাটনে ‘বাংলাদেশ সীড ইন্ডাস্ট্রিজ’-এর তরুণ কৃষি উদ্যোক্তা ও এগ্রো-প্রফেশনালদের সম্মানে ইফতার, ডিনার ও আলোচনা সভায় তাদের নির্বাচিত করা হয়।
সভায় মূল বিষয়টি উপস্থাপন করেন ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের গবেষণা বিভাগের প্রধান ড. ম. আরিফুল ইসলাম। সভার আলোচ্য বিষয় ছিল-কৃষি খাতের উন্নয়নে তরূণদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও অঙ্গীকার।
এ সময় সকলের সম্মিলিত মতামতের ভিত্তিতে এশিয়া প্যাসিফিক সীড এসোসিয়েশন (APSA) এর Young Club আদলে ASIA Pacific seeds Association (APSA) Young Club Bangladesh Chapter গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। এরই পরিপ্রেক্ষিতে ঐ ক্লাবের প্রথম কমিটির সভাপতি হিসেবে বন্ধন জেনেটিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন গ্রীণ ন্যাশনাল এগ্রো ইন্ড্রাস্টিসের বব্যবস্থাপনা পরিচালক নুরুজ্জামান চন্দন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন সীড লিমিটেডের সাজ্জাদ শিশির নির্বাচিত হয়।
সভায় বক্তব্য রাখেন- এশিয়া প্যাসিফিক সীড এসোসিয়েশনের ইসি মেম্বার ও কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. আলী আফজাল, লালতীর সীড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব আনাম , সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক।
অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, সম্প্রতি এশিয়া প্যাসিফিক সীড এসোসিয়েশন (APSA) তরুণদের জন্য ‘ইয়ং ক্লাব’ এর সূচনা করেছে। এই উদ্যোগের সঙ্গে সংহতি প্রকাশ করে ‘সীড ইন্ডাস্ট্রিজ’ দেশের তরুণ এগ্রো-প্রফেশনালদের দক্ষ করে গড়ে তুলতে এবং আন্তর্জাতিক পর্যায়ে তাদের সুযোগ সৃষ্টি করতে কাজ করে যাবে।
কাওছার আল হাবীব/আজকালের খবর