বুধবার ২৯ জুলাই ২০২৬
ডিমলা টেকনিক্যাল অ্যান্ড বিএমআই-এর দোয়া ও ইফতার মাহফিল
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৪:১৮ পিএম   (ভিজিট : ৬৬০)
নীলফামারীর ডিমলায় পবিত্র রমজান মাস উপলক্ষে ডিমলা টেকনিক্যাল অ্যান্ড বিএমআই-এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) বিকালে ডিমলা টেকনিক্যাল অ্যান্ড বিএমআই কলেজ  প্রাঙ্গণে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুল সাত্তার। তিনি তার বক্তব্যে পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবতার শিক্ষা দেয়। এই পবিত্র মাসে সবাইকে ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিমলা উপজেলা নির্বাহী অফিসার ইমরানুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির এবং ডিমলা থানার অফিসার ইনচার্জ শওকত আলী সরকার।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিমলা টেকনিক্যাল অ্যান্ড বিএমআই-এর অধ্যক্ষ আব্দুল কাদের। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষকমণ্ডলী, কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত সবার অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, পবিত্র রমজানের শিক্ষা সবার মাঝে ছড়িয়ে দিতে এবং সামাজিক সম্প্রীতি জোরদার করতে প্রতিবছরই এ ধরনের আয়োজন করা হয়ে থাকে।
আজকালের খবর/আরএম

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft