গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বেথুড়ী ইউনিয়নের নড়াইল গ্রামে অপরিকল্পিত ভাবে সরকারি খালের দুই পাশ দখল করে ব্রিজ নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এতে খালটি সম্পূর্ণ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা ক্ষুদ্ধ হয়ে উঠেছে।
স্থানীয়রা জানান, গত কয়েকদিন আগে উপজেলার রামদিয়া কুমার নদের শাখা খাল সাধুহাঁটি-যোতকুড়া খালের দুইপাশ দখন করে অপরিকল্পিত ভাবে ব্যেক্তিগত ভাবে চলাচলের জন্য ব্রিজ নির্মাণ শুরু করেন নড়াইল গ্রামের বাসিন্দা ও নড়াইল সর্বজনীন কালীমন্দিরের কোষাধ্যক্ষ বিকাশ চন্দ্র বালা। বিষয়টি গণমাধ্যমকর্মীদের জানানো হলে সাংবাদিকেরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দৈনিক আজকালের খবর পত্রিকায় সংবাদ প্রকাশ করেন।
সংবাদ প্রকাশের পর সরকারি খাল অবৈধ দখল ও অপরিকল্পিত ব্রিজ নির্মাণের বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে এবং ব্রিজ নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়।
স্থানীয়রা আরও বলেন, ব্রিজ নির্মাণ হলে খালটি সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে। আর খালটি বন্ধ হয়ে গেলে কয়েক হাজার কৃষক সেচ সংকটে পড়বে। অবৈধ ও অপরিকল্পিত ব্রিজ নির্মাণ কাজ স্থগিত করায় উপজেলা প্রশাসন'কে কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় কৃষকেরা।
কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শাহীন মিয়া জানান, খবর পেয়েই সেই কাজ ততক্ষণে স্থগিত করা হয়েছে। ঘটনা স্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
কাওছার আল হাবীব/আজকালের খবর