শনিবার ৪ এপ্রিল ২০২৬
গণমাধ্যম, সম্পাদক ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় বসুন্ধরা গ্রুপের নিন্দা ও প্রতিবাদ
প্রকাশ: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ১১:৩৫ পিএম   (ভিজিট : ৭২৪)
দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার-এর অফিস, ইংরেজি দৈনিক নিউ এজ সম্পাদক নূরুল কবীর এবং সাংবাদিকদের ওপর ন্যাক্কারজনক হামলার ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বসুন্ধরা গ্রুপ।

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান জনাব আহমেদ আকবর সোবহানের পক্ষে মিডিয়া অ্যাডভাইজার আব্দুল বারী এক প্রেসবিজ্ঞপ্তিতে বলেন, গণমাধ্যম একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম প্রধান স্তম্ভ। সংবাদ সংগ্রহ ও প্রচারের দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। 

এ ধরনের ঘটনা মতপ্রকাশের স্বাধীনতা ও গণতন্ত্রের চেতনার পরিপন্থী। আমরা মনে করি, ভিন্নমত বা সমালোচনার জবাব কখনোই সহিংসতার মাধ্যমে দেওয়া যেতে পারে না। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব।

বসুন্ধরা গ্রুপ অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। 

হামলায় আহত সাংবাদিকদের দ্রুত আরোগ্য কামনা করি এবং সংশ্লিষ্ট সংবাদকর্মীদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করছি।

বসুন্ধরা গ্রুপ সবসময় স্বাধীন, নির্ভীক ও দায়িত্বশীল সাংবাদিকতার পক্ষে রয়েছে এবং ভবিষ্যতেও গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা রক্ষায় দৃঢ় অবস্থান বজায় রাখবে।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft