বৃহস্পতিবার ১১ জুন ২০২৬
ইন্দোনেশিয়ায় প্রাণহানিতে প্রধান উপদেষ্টার শোক
প্রকাশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ৮:৩৩ পিএম   (ভিজিট : ৩১৮)
ইন্দোনেশিয়ার আচেহ, উত্তর সুমাত্রা ও পশ্চিম সুমাত্রা প্রদেশে সাম্প্রতিক বন্যায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর সমবেদনা ও শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (১ ডিসেম্বর) ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোকে লেখা এক চিঠিতে প্রধান উপদেষ্টা এ সমবেদনা ও শোক প্রকাশ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

চিঠিতে প্রধান উপদেষ্টা লেখেন, ‘ইন্দোনেশিয়ার আচেহ, উত্তর সুমাত্রা ও পশ্চিম সুমাত্রা প্রদেশে বন্যার খবর গভীর উদ্বেগের সঙ্গে জেনেছি যা বহু মূল্যবান প্রাণহানি ঘটিয়েছে এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ সৃষ্টি করেছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে বন্যায় মৃত্যু ও ধ্বংসের ঘটনায় গভীর সমবেদনা ও শোক প্রকাশ করছি। এই কঠিন সময়ে ইন্দোনেশিয়া সরকার এবং দেশটির বন্ধুপ্রতীম জনগণের প্রতি আমাদের প্রার্থনা রইল।’

দ্রুত পুনরুদ্ধারের জন্য ইন্দোনেশিয়াকে সম্ভাব্য সব ধরনের সহায়তা ও সহযোগিতা প্রদানে বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

আজকালের খবর/বিএস 

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft