বুধবার ১০ জুন ২০২৬
বাংলাদেশ সীমান্তের পাশে ভারতের তিনটি সেনা ঘাঁটি স্থাপন
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ১:৫৯ পিএম   (ভিজিট : ৪৩৫)
বাংলাদেশ সীমান্তের কাছে শিলিগুড়ি করিডরে তিনটি সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত। সীমান্ত এলাকায় চিকেন নেকের নিরাপত্তা জোরদারের জন্য আসামের বামুনি, বিহার বাংলা সীমান্তের কৃষাণগঞ্জ ও পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের চোপড়া এলাকায় এসব ঘাঁটি স্থাপন করা হয়। 

এই করিডর ভারতের মূল ভূখন্ডকে উত্তর-পূর্বাঞ্চলের সেভেন সিস্টার্স রাজ্যের সাথে যুক্ত করে। ফলে এই করিডরকে স্পর্শকাতর এলাকা হিসেবে বিবেচনা করে ভারত। আঞ্চলিকভাবে করিডরটি চিকেন নেক নামে পরিচিতি। এটি হাত ছাড়া হলে সেভেন সিস্টার্সের সঙ্গে ভারতের মূল ভূখন্ডের স্থল যোগাযোগ বন্ধ হয়ে যেতে পারে। 

এরইমধ্যে বাংলাদেশ সীমান্তঘেঁষা চোপড়া ঘাঁটি পরিদর্শন করেছেন ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আর সি তিওয়ারি। এসময় তিনি ভারতীয় সেনাদের নিরাপত্তাজনিত বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সক্রিয় থাকার নির্দেশ দেন। 

আজকালের খবর/বিএস 

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft