বৃহস্পতিবার ১১ জুন ২০২৬
চট্টগ্রামে গোলাগুলি ও হত্যার ঘটনায় গ্রেপ্তার ৬
প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ২:০৬ পিএম   (ভিজিট : ৭৯৪)
চট্টগ্রাম নগরের বায়েজিদ থানাধীন চালিতাতলী এলাকায় গুলি চালিয়ে ২ জনকে হত্যা ও রাউজানে প্রকাশ্যে গুলিবর্ষণ ও সংঘর্ষের ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে র‌্যাব-৭ এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছে।

গ্রেপ্তাররা হলেন ইশতিয়াক চৌধুরী ওরফে অভি, আলাউদ্দিন, হেলাল, জ্যাকি, জনি এবং রাজ। বৃহস্পতিবার (৬ নভেম্বর) পৃথক অভিযান চালিয়ে র‌্যাব-৭ এর আভিযানিক দল তাদের গ্রেপ্তার করে।

সংবাদ সম্মেলনে র‌্যাব-৭ জানায়, গত বুধবার (৫ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটনের হামজারবাগ এলাকায় চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগের সময় তার ওপর হামলা করে দুর্বৃত্তরা। 

ওই হামলায় এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হন। এছাড়াও সারবার বাবলা নামে একজন গুলিবিদ্ধ হয়ে পরবর্তীতে মারা যান। সেই সঙ্গে একই ঘটনায় এরফানুল হক শান্ত ও মো. সানোয়ার নামে আরও ২ জন গুলিবিদ্ধ হয়। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন।

ওই ঘটনার প্রেক্ষিতে ৮ জনকে আসামি করে মামলা করা হয়। তাদের মধ্যে বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে উল্লেখযোগ্য ২ আসামি আলাউদ্দিন ও হেলালকে গ্রেপ্তার করে র‌্যাব-৭।

এদিকে বুধবার (৫ নভেম্বর) রাতে চট্টগ্রামের রাউজানের বাগওয়ান এলাকার চৌধুরীপাড়ায় সুমন, ইসমাইল, খোরশেদ ও সোহেল নামে চারজনকে উদ্দেশ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। ওই ঘটনায় ভুক্তভোগীদের দেয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার প্রধান আসামি ইশতিয়াক চৌধুরী ছাড়াও জ্যাকি ও জনি নামে আরও দুইজনসহ মোট তিনজনকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৪ রাউন্ড ‍গুলিসহ গ্রেপ্তার করে র‌্যাব-৭।

অন্যদিকে বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটনের চালিতাতলী এলাকায় ইদ্রিস নামে এক অটোরিকশা চালককে লক্ষ্য করে প্রকাশ্যে গুলি চালায় দুর্বৃত্তরা। তার পায়ে দু’টি গুলি করা হয়। ওই ঘটনার প্রেক্ষিতে ভুক্তভোগীর দেয়া তথ্যে আমরা জানতে পারি ওই ঘটনার সঙ্গে তিনজন জড়িত ছিল। তাদের মধ্যে বৃহস্পতিবার রাতে রাজ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে র‌্যাব-৭ জানায়, চট্টগ্রামে পৃথক ওই তিনটি ঘটনায় ৯ জন গুলিবিদ্ধ হয়েছিলেন। এসব ঘটনায় র‌্যাব ৬ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। গ্রেপ্তারদের সবার বিরুদ্ধে ইতোমধ্যে মামলা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

আজকালের খবর/ এমকে










Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft