রবিবার ২৬ জুলাই ২০২৬
ইউপিডিএফ নেতা মাইকেল চাকমার ৮ বছরের কারাদণ্ড
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ১০:৩৪ পিএম   (ভিজিট : ৫৪৮)
চাঁদাবাজি মামলায় ইউপিডিএফ সশস্ত্র গ্রুপের কমান্ডার খ্যাত মাইকেল চাকমার আট বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (৮ অক্টোবর) রাঙামাটির অতিরিক্ত জেলা জজ আদালতের বিচারক তাওহিদুল হক এ রায় দেন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন রাঙামাটির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের পেশকার প্রসাদেব চাকমা।

আদালতের এ পেশকার বলেন, বুধবার (৮ অক্টোবর) রাঙামাটির অতিরিক্ত জেলা ও দায়রা জজ তাওহিদুল হক আসামির অনুপস্থিতে এ রায় দেন। রায়টি আজ (বৃহস্পতিবার) প্রকাশ করা হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, রাঙামাটির অতিরিক্ত জেলা জজ আদালতে দোষী সাব্যস্ত হওয়ায় এ রায় দেওয়া হয়। একই মামলায় সুমন চাকমা নামে আরও একজনকে আট বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা ও সুমন চাকমাকে সন্ত্রাস ও চাঁদাবাজি করার সময় ২০০৭ সালের ৩০ অক্টোবর অস্ত্র ও টাকাসহ আটক করে নিরাপত্তা বাহিনী। পরে তাকে লংগদু থানায় হস্তান্তর করা হয় এবং এ ঘটনায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করা হয়।

আজকালের খবর/বিএস 

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft