মঙ্গলবার ১৬ জুন ২০২৬
সাগরে লঘুচাপের আভাস, ভারি বৃষ্টির সম্ভাবনা
প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৫০ এএম   (ভিজিট : ৩৯৩)
বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আজ শনিবারের মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর প্রভাবে দেশের অনেক জায়গায় বৃষ্টি হবে।

আবহাওয়া অফিস জানিয়েছে, লঘুচাপটি উপকূলের দিকে এগিয়ে এলে, ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায়ও বৃষ্টি হবে। সেই সঙ্গে দেশের খুলনা ও বরিশাল বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা রয়েছে।

লঘুচাপের প্রভাবে ঢাকা ও রাজশাহীতে মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে।

২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এদিকে, বৃষ্টি হলেও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

আজকালের খবর/বিএস 

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft