মঙ্গলবার ২১ জুলাই ২০২৬
সমুদ্রে ভাসতে থাকা ১৭ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ৬:১২ পিএম   (ভিজিট : ৮২৪)
শ্যাফট বিকল হয়ে ৪ দিন ধরে সমুদ্রে ভাসতে থাকা ফিশিং বোট "এফবি মাসুদা শাহীন" এর ১৭ জন জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গত ৩১ আগস্ট ২০২৫ তারিখ রবিবার চট্টগ্রাম ফিশারি ঘাট এলাকা হতে "এফবি মাসুদা শাহীন" নামক ফিশিং বোট ১৭ জন জেলেসহ মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে গমন করে। অতঃপর গত ৭ সেপ্টেম্বর রাতে বোটটির শ্যাফট ভেঙ্গে গিয়ে বিকল হয়ে ৪ দিন যাবৎ সমুদ্রে ভাসতে থাকে। ফিশিং বোটটি মোবাইল নেটওয়ার্কের আওতায় আসার পর, গত ১০ সেপ্টেম্বর ২০২৫ তারিখ বুধবার দুপুর ১ টায় উক্ত বোটের একজন জেলে কোস্ট গার্ডের জরুরি সেবা নাম্বার ১৬১১১ এ  সাহায্যের জন্য আবেদন করলে বিষয়টি কোস্ট গার্ড অবগত হয়।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, আজ ১১ সেপ্টেম্বর ২০২৫ তারিখ বৃহস্পতিবার সকাল ৯টায় কোস্ট গার্ড জাহাজ শ্যামল বাংলা কর্তৃক উক্ত এলাকায় একটি উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ১৭ জন জেলেসহ বিকল হওয়া বোটটিকে নিরাপদে উদ্ধার করা হয় এবং প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার প্রদান করা হয়।

উদ্ধারকৃত ১৭ জন জেলেসহ ফিশিং বোটটি মালিকপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

তিনি আরও বলেন, আর্ত মানবতার সেবায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত রাখবে।

আজকালের খবর/বিএস 

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft