শুক্রবার ১ মে ২০২৬
সন্ধ্যায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সাত জেলায় সতর্কতা জারি
প্রকাশ: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫, ১২:০৪ পিএম   (ভিজিট : ৩৯০)
দেশের সাত জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে।

শুক্রবার (৮ আগস্ট) সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানা যায়। এতে বলা হয়েছে- খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের আশঙ্কা রয়েছে।

এ অবস্থায় সাত জেলার নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে এই ঝড় হতে পারে। পাশাপাশি বৃষ্টি বা বজ্রবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

আজকালের খবর/ এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft