রবিবার ৩১ মে ২০২৬
সংসদে ১শ’ নারী আসনের পক্ষে বিএনপি, তবে সংরক্ষিত : সালাহউদ্দিন
প্রকাশ: সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৬:৪১ পিএম   (ভিজিট : ৩৫৮)
বিএনপি জাতীয় সংসদে নারীদের ১শ’ আসনের পক্ষে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। 

তিনি বলেন, সংসদে ১শ’ নারী আসনের পক্ষে বিএনপি। তবে এসব আসনে সরাসরি নির্বাচনের পক্ষে নয়। বিদ্যমান পদ্ধতিতে সংরক্ষিত ১০০ আসনে নারী সংসদ সদস্যরা নির্বাচিত হতে পারেন।
 
সোমবার (১৪ জুলাই) জাতীয় ঐকমত্য কমিশনে বৈঠক শেষে গণমাধ্যমের সামনে এসব কথা বলেন সালাহউদ্দিন। বাংলাদেশের নারী ক্ষমতায়নে বিএনপি সব সময়ই ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন আরো বলেন, সমাজে যারা বিভিন্ন বিষয়ে অবদান রেখেছেন তাদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে তাদের সংসদের উচ্চকক্ষ বসানোর প্রস্তাব দিয়েছিলাম। তবে তাদের নির্বাচন পদ্ধতি কী হবে—সেটা নিয়ে ঐকমত্য হয়নি।

এদিকে কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ বলেছেন, জাতীয় সংসদের কাঠামোগত সংস্কার ও অন্তর্ভুক্তিমূলক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে নারী আসন বৃদ্ধি ও উচ্চ কক্ষ গঠনের বিষয়টি নিয়ে আলোচনা চলছে। নারী আসনে কোন পদ্ধতিতে প্রতিনিধিদের নির্বাচন করা হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।

আজকালের খবর/বিএস 









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft