রবিবার ১৯ এপ্রিল ২০২৬
যমুনার সামনে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ পুলিশের
প্রকাশ: সোমবার, ৭ জুলাই, ২০২৫, ১:৩৭ পিএম   (ভিজিট : ৫২৫)
প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে দফায় দফায় সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। আটক করা হয়েছে বেশ কয়েকজনকে।

সোমবার (৭ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
 
এর আগে সকালে ৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। বেলা সোয়া ১১টার দিকে পুলিশের বাধা উপেক্ষা করে যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন তারা। পরে মৎস্য ভবন মোড়ে তাদের আটকে দেয় পুলিশ। কিন্তু সেখানেও পুলিশের বাধা উপেক্ষা করে যমুনার অভিমুখে রওয়ানা হয়ে কাকরাইল মোড়ে বসে তারা বসে পড়েন।

দশ মিনিটের মধ্যে যমুনা ছেড়ে না গেলে পদক্ষেপ নেয়ার ঘোষণা দেয় পুলিশ। তারপরও বিক্ষোভকারীরা না সরলে জলকামান নিক্ষেপ করা হয়। এরপর কয়েক দফায় সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এ সময় বেশ কয়েকজনকে আটক করা হয়।

আজকালের খবর/ এমকে









Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft