শনিবার ২ মে ২০২৬
নারী শিক্ষার্থীকে ‘যৌন নির্যাতন-ভিডিও ধারণের’ অভিযোগে শাবিপ্রবির ২ ছাত্র আটক
প্রকাশ: শুক্রবার, ২০ জুন, ২০২৫, ১১:০৯ এএম   (ভিজিট : ৪৭৯)
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক নারী শিক্ষার্থীকে ‘যৌন নির্যাতনের’ পর ভিডিও ধারণের অভিযোগে দুই শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ জুন) রাত সাড়ে ৯টায় তাদের আটক করে পুলিশি হেফাজতে নেওয়ার তথ্য দিয়েছেন কোতোয়ালী থানার ওসি মো. জিয়াউল হক।আটক দুইজন হলেন- বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শান্ত তারা আদনান ও স্বাগত দাশ পার্থ।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও ভুক্তভোগী শিক্ষার্থীর সহপাঠীরা বলেন, ঈদের আগে ভুক্তভোগী নারী শিক্ষার্থীকে সুরমা আবাসিক এলাকার একটি মেসে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে অচেতন করে ‘যৌন নির্যাতন’ ও ভিডিও ধারণ করা হয় বলে ওই শিক্ষার্থী পরে অভিযোগ করেন।

ওসি বলেন, তাদের একজনকে ক্যাম্পাস থেকে এবং আরেকজনকে সুরমা আবাসিক এলাকা থেকে আটক করা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশে আপাতত তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে এখনো মামলা দায়ের হয়নি। তাদের আটক করে পুলিশ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে নিয়ে আসে। পরে প্রক্টরিয়াল বডির সঙ্গে আলোচনার পর থানায় নিয়ে যাওয়া হয়। আটকদের মধ্যে আদনান ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন এবং বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হামলার ঘটনায় দায়ের করা একটি মামলার আসামি।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ইসমাঈল হোসেন বলেন, ঘটনার বিষয়ে আজ (বৃহস্পতিবার) অভিযোগ পাই। অভিযোগ পাওয়ার দুই ঘণ্টার মধ্যেই ডিজিটাল ট্র্যাকিংয়ের মাধ্যমে অভিযুক্তদের শনাক্ত করে প্রক্টর অফিসে হাজির করা হয়।

তিনি বলেন, জিজ্ঞাসাবাদের মাধ্যমে আমরা ঘটনার প্রাথমিক সত্যতা পেয়েছি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহায়তায় পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকালের খবর/ এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft