সোমবার ২০ জুলাই ২০২৬
মোহাম্মদপুরে অভিযান চালিয়ে ৪৮ জনকে গ্রেপ্তার
প্রকাশ: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:৪৬ পিএম   (ভিজিট : ৬৬৫)
রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য জানান।

তিনি বলেন, সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভোর পর্যন্ত এ অভিযান চলে। এর মধ্যে সোমবার সন্ধ্যা থেকে রাত ৮টা পর্যন্ত থানা পুলিশের অভিযানে ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে মাদক, ছিনতাইসহ বিভিন্ন মামলার আসামি রয়েছে।

এছাড়া ডেভিল হান্টের অভিযানে সাতজন এবং গভীররাতে পুলিশের অভিযানে পাঁচজনসহ মোট ৪৮ জনকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে আজই আদালতে পাঠানো হচ্ছে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে মোহাম্মদপুর এলাকায় চুরি, ছিনতাইসহ নানান অপরাধের সংখ্যা বেড়ে যায়। পুলিশের পাশাপাশি যৌথবাহিনীর অভিযানেও তাদের নিবারণ করা যাচ্ছিল না। 

অবশেষে শনিবার থেকে দেশজুড়ে অপারেশন ডেভিল হান্ট শুরুর পর মোহাম্মদপুরে অপরাধ কিছুটা কমতে শুরু করেছে।

আজকালের খবর/ওআর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft