বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬
এস আলম রিফাইন্ড সুগারের জমি নিলামে তুলেছে জনতা ব্যাংক
প্রকাশ: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ৩:৪৬ পিএম   (ভিজিট : ৪৫১)
এস আলম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজের জমি নিলামে তুলেছে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক। ব্যাংকটির চট্টগ্রামের সাধারণ বীমা করপোরেশন শাখায় প্রতিষ্ঠানটির পাওনা এক হাজার ৭৭৭ কোটি টাকা। বকেয়া আদায়ে দুই হাজার ৯৭১ শতাংশ জমি নিলাম করছে ব্যাংকটি।

আজ সোমবার এক জাতীয় দৈনিকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে নিলামের বিষয়টি জানায় জনতা ব্যাংক।

একটি সূত্র জানিয়েছে, জনতা ব্যাংক থেকে এস আলম গ্রুপের ১০ হাজার কোটি টাকা ঋণের বেশিরভাগই খেলাপি। ফলে প্রতিটি ঋণের বিপরীতে যে জমি বন্ধক দেওয়া আছে, তা একের পর এক নিলামে তুলছে জনতা ব্যাংক।

ব্যাংকিং আইন অনুসারে, প্রথমে জমি নিলামে তোলা হবে, তা না হলে অন্য প্রক্রিয়ায় এই টাকা আদায় করা হবে।

এর আগেও জনতা ব্যাংক খেলাপি ঋণ আদায়ে এস আলম গ্রুপের জমি নিলামে তুলেছে।

প্রতিষ্ঠানটির সহযোগী প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেডিং করপোরেশনের পাওনা এক হাজার ৮৫০ কোটি টাকা আদায়ের জন্য গত ২০ নভেম্বর এক হাজার ৮৬০ শতক জমি নিলামে তোলে ব্যাংকটি।

জনতা ব্যাংকের চট্টগ্রামের সাধারণ বীমা ভবন করপোরেট শাখা থেকে এই ঋণ নেওয়া হয়। সে শাখাতেই নিলাম ডাকা হয়।

আজকালের খবর/ওআর

Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft