শনিবার ১৮ এপ্রিল ২০২৬
২০২৫ সালের মাধ্যমিকে ছুটির তালিকা প্রকাশ
প্রকাশ: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৬:৪৮ পিএম   (ভিজিট : ৪৮৬)
সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুলগুলোর জন্য ২০২৫ সালের ছুটির তালিকা প্রকাশ হয়েছে। শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি ছাড়াও নতুন বছরে ছুটি থাকছে ৭৬ দিন।

সোমবার (২৩ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয় নতুন বছরের জন্য এ ছুটি ঘোষণা করে তালিকা প্রকাশ করেছে।

সরকারি মাধ্যমিক অনুবিভাগের উপসচিব মোসাম্মৎ রহিমা আক্তার গণমাধ্যমকে বলেন, সর্বোচ্চ পর্যায়ের অনুমোদন নিয়েই সরকারি-বেসরকারি স্কুলের ছুটির তালিকা তৈরি করা হয়েছে।

প্রকাশিত তালিকায় দেওয়া দীর্ঘ ছুটিগুলো হলো- পবিত্র রমজানের ছুটি শুরু হবে ২ মার্চ থেকে। ঈদুল ফিতর, জুমাতুল বিদা, স্বাধীনতা দিবসসহ কয়েকটি ছুটি মিলিয়ে সেসময় টানা ২৮ দিন স্কুল বন্ধ থাকবে। দীর্ঘ ছুটির পর ৮ এপ্রিল পুনরায় ক্লাস শুরু হবে।

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশেও সরকারি-বেসরকারি স্কুলে টানা ১৫ দিন ছুটি থাকবে। এ ছুটি ১ জুন থেকে শুরু হবে আর চলবে ১৯ জুন পর্যন্ত। এবার দুর্গাপূজায় ৮ দিন ছুটি রাখা হয়েছে। অবশ্য এ ছুটির মধ্যে লক্ষ্মীপূজা, ফাতেহা-ই-ইয়াজ দহমসহ বেশ কয়েকটি ছুটি পড়বে।

এ ছাড়াও প্রতি বছরের মতো এবারও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের হাতে তিনদিন সংরক্ষিত ছুটি রাখা হয়েছে। যখন প্রয়োজন এ ছুটিগুলো প্রতিষ্ঠানপ্রধান দিতে পারবেন। এ ছাড়া বিভিন্ন জাতীয়, আন্তর্জাতিক দিবস ও ধর্মীয় আচার-অনুষ্ঠানে নিয়ম মেনে ছুটি থাকবে।

আজকালের খবর/বিএস 







আরও খবর


সর্বশেষ সংবাদ
বন্ধ ৯ কারখানা খুলছে এস আলম গ্রুপ
মোহনগঞ্জে প্রেসক্লাব সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়
দীর্ঘতম সৈকতে হাজারো মানুষ দেখলো বছরের শেষ সূর্যাস্ত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বাণিজ্য মেলায় ই–টিকেটিং সেবা চালু
ওএসডি হচ্ছেন নীলফামারীর ডিসি
শহীদ মিনারে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft