সোমবার ১৮ মে ২০২৬
গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ১৮৭ ফিলিস্তিনি নিহত
প্রকাশ: শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩, ১১:০১ এএম   (ভিজিট : ১১৪৭)
ইসরায়েলি বাহিনীর গত ২৪ ঘণ্টার অভিযানে ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যায় ১৮৭ জন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন সাংবাদিক ছিলেন তিনি সপরিবারসহ নিহত হন।

শনিবার (৩০ ডিসেম্বর) ভোরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

আন্তর্জাতিক সংবাদসংস্থায় বিভিন্ন গণমাধ্যমকর্মীদের পাঠানো খবরে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় উপত্যকার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিস, উত্তরাঞ্চলীয় নুসেইরাত শরণার্থী শিবির এবং গাজার মধ্যাঞ্চলে ব্যাপক গুলি ও গোলা নিক্ষেপ করেছে ইসরায়েলের স্থল বাহিনী। পাশাপাশি বোমা বর্ষণ করেছে বিমান বাহিনীও। ডিসেম্বরের শুরুর দিকেই খান ইউনিস দখল করেছিল ইসরায়েলি সেনারা। সেখান থেকেই সর্বশেষ অভিযানটি পরিচালনা করা হয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালেন্ত শুক্রবার(২৯ ডিসেম্বর) সাংবাদিকদের বলেছিলেন, গাজায় অভিযানরত ইসরায়েলী সেনারা বর্তমানে হামাসের বিভিন্ন কমান্ড সেন্টার এবং অস্ত্রাগারের ধংস করছে। সর্বশেষ সেখানকার একটি সুড়ঙ্গ নেটওয়ার্ক ধ্বংস করা হয়েছে। এই নেটওয়ার্কটির সঙ্গে গাজায় হামাসের শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ারের বাসভবনের সংযোগ ছিলো।

এদিকে, ইসরায়েলি বাহিনীর সর্বশেষ হামলায় নিহত সাংবাদিক গাজাভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-কুদস টিভিতে কর্মরত ছিলেন। তিনি ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর নুসেইরাত শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছিলেন।

শুক্রবার নুসেইরাতে ইসরায়েলি বিমান বাহিনীর গোলায় সপরিবারে নিহত হয়েছেন সেই সাংবাদিক। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর গত আড়াই মাসের অভিযানে উপত্যকায় নিহত সাংবাদিকের সংখ্যা পৌঁছেছে মোট ১০৬ জনে। এছাড়া মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ২১ হাজার ৫০৭ জনে, যা শতাংশ হিসেবে গাজার মোট জনসংখ্যার এক শতাংশ।

আজকালের খবর/এসএইচ








Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft