বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬
বাংলাদেশে ১ম যবিপ্রবিতে ‘মাস্কুলোস্কেলিটাল আল্ট্রাসনোগ্রাফি ল্যাব’
প্রকাশ: শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩, ৬:৫৪ পিএম  আপডেট: ৩০.০৯.২০২৩ ৭:০২ পিএম  (ভিজিট : ২৭৭২)
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ বাংলাদেশে প্রথম ‘মাস্কুলোস্কেলিটাল আল্ট্রাসনোগ্রাফি ল্যাবে’র যাত্রা শুরু করল। 

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ডা. এম আর খান মেডিকেল সেন্টার ভবনের ৩য় তলায় অবস্থিত ল্যাবটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য ও জাতীয় পদকপ্রাপ্ত বিজ্ঞানী অধ্যাপক ড. হাসিনা খান। 

উপস্থিত ছিলেন বিভাগটির প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশ্ববিদ্যায়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। বিভাগের বর্তমান সভাপতি ড. অভিনু কিবরিয়া ইসলাম প্রধান অতিথিকে সঙ্গে নিয়ে বিভাগটির বিভিন্ন ল্যাব ঘুরে দেখান। 

বিভাগটির মাস্কুলোস্কেলিটাল ল্যাব পরিদর্শনকালে প্রধান অতিথি বলেন, দেশে নন-কমিউনেবল চিকিৎসা সেবায় ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ সকল বিশ্ববিদ্যালয়ে থাকা আবশ্যক। 

উপাচার্য মহোদয় কোভিড মহামারী বিষয়ে প্রথম অত্র বিভাগ লং-কোভিড-১৯ নিয়ে গবেষণা করার বিষয়ে প্রধান অতিথিকে অবহিত করেন। বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. ফিরোজ কবির প্রধান অতিথিকে বিভাগের শিক্ষা, গবেষণা ও চিকিৎসা সেবা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। 

তিনি উল্লেখ করেন, বিভাগটিতে প্রতিদিন ৫০-৬০জন রোগীকে ফিজিওথেরাপি চিকিৎসা প্রদান করা হয়। তিনি বিভাগের কার্যপরিধি বৃদ্ধিতে জনবল সংকটের কথা উল্লেখ করেন এবং পরবর্তীতে জনবল বৃদ্ধি পেলে শিক্ষা, গবেষণার পাশাপাশি প্রতিদিন অত্র অঞ্চলের ১০০-১২০ জন রোগীকে সেবা প্রদান করা সম্ভব হবে বলেও উল্লেখ করেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. গালিব এবং সাধারণ সম্পাদক ড. মো. আশরাফুজ্জামান জাহিদ। এছাড়াও উপস্থিত ছিলেন- বিভাগের সম্মানীয় সকল শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা, কর্মচারী প্রমুখ।

আজকালের খবর/ওআর

আরও খবর

Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft