শনিবার ১ আগস্ট ২০২৬
পল্লবীতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১৭ নেতাকর্মী গ্রেফতার
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ১১:২২ পিএম   (ভিজিট : ৭)
রাজধানীর পল্লবী থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন: মো. সুজন হোসেন (২৬), মো. নাসির (২৫), রবিউল ইসলাম (২০), মো. আরিফুল ইসলাম আকাশ (২১), মো. আলমগীর ইসলাম (২০), মো. বিল্লাল হোসেন (২২), মো. মনিরুজ্জামান শাওন (১৯), মো. তারেক (২০), মো. নাঈম (২০), সৈয়দ লিমন (১৯), মো. ইব্রাহিম (৩৫) ও আইনের সহিত সংঘাতে জড়িত ৬ জন শিশু।

পল্লবী থানা সূত্রে জানা যায়, শুক্রবার সকালে মিরপুর-১২ নম্বর এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের উদ্দেশ্যে মিছিল করার সময় তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে একটি ব্যানার, একটি মাইক্রোবাস এবং দু'টি স্মার্টফোন জব্দ করা হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আজকালের খবর/ এমকে

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft