সোমবার ২৭ জুলাই ২০২৬
ফ্যামিলি কার্ডের মাধ্যমে দরিদ্র পরিবারের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সাইমুম পারভেজ
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১১:০২ এএম   (ভিজিট : ৬)
প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত বর্তমান বিএনপি সরকার ফ্যামিলি ও কৃষক কার্ডের মাধ্যমে দরিদ্র পরিবারের জীবনমান উন্নয়নে কাজ করছে। 

তিনি বলেন, বিএনপি কথা নয়, কাজে বিশ্বাসী। তাই সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি নারীদের জন্য প্রণোদনা প্যাকেজের মাধ্যমে সমাজের উন্নয়ন করার চেষ্টায় রয়েছে সরকারের।

আজ রোববার জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়ন ভূমি অফিসের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি উপজেলার সাহেবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ করে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন।

ড. সাইমুম পারভেজ বলেন, বিরোধী দল পেরেছে, ফ্যামিলি কার্ড একটি চমৎকার উদ্যোগ। ফলে তারা এই কর্মসূচিতে শামিল হতে চান। সমগ্র দেশে শহর ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ (২য় পর্ব) শীর্ষক প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৯০ লাখ ৪৭ হাজার টাকা ব্যয়ে এই ভূমি অফিসের নতুন ভবন নির্মাণ করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. আশরাফুল হক, সদস্যসচিব তোসিকুল আলম, পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ সফিকুল ইসলাম, সদস্যসচিব আলমগীর কবির জুয়েল, যুগ্ম আহ্বায়ক ডা. নাহিদুজ্জামান সুমন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আহমেদ বাবু ও পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল বাসার প্রমুখ।

আজকালের খবর/এমকে

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft