সোমবার ২৭ জুলাই ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনে জয়ী হতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান পরিবেশ মন্ত্রীর
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১০:৫৮ এএম  আপডেট: ২৭.০৭.২০২৬ ১০:৫৯ এএম  (ভিজিট : ১০)
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, আগামী কিছু দিনের মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। পর্যায়ক্রমে উপজেলা, পৌরসভাসহ স্থানীয় সরকারের অন্য নির্বাচন সমূহ অনুষ্ঠিত হবে। এসব নির্বাচনে জয়লাভের জন্য সবখানেই বিএনপির একক প্রার্থী দিতে হবে। 

তিনি বলেন, বিএনপি দেশের সবচেয়ে বড় দল। নিজেদের মধ্যে পছন্দের ভিন্নতা থাকতে পারে। তবে দল ও জনগণের স্বার্থে স্থানীয় সরকার নির্বাচনে ঐক্যের বিকল্প নেই।

আজ রোববার জেলার সোনাগাজী পৌর মিলনায়তনে জেলা কৃষক দলের আয়োজনে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।   

আবদুল আউয়াল মিন্টু বলেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে আমরা জনগণকে যেসব ওয়াদা দিয়েছি, তা অবশ্যই বাস্তবায়ন করা হবে। নদী ভাঙন রোধ ও সড়ক সংস্কারকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। জনগণের যেন বাড়ি ঘরের কোনো ধরনের ক্ষতি না হয়, সেজন্য জরুরি ভিত্তিতে পানি উন্নয়ন বোর্ড কিছু কাজ করছে। নদী ভাঙন সমস্যা স্থায়ী সমাধানে ভেঙে যাওয়া মুছাপুর ক্লোজার প্রকল্প আগামী একনেক সভায় উঠবে। 

এসময় তিনি পরিবেশ রক্ষায় গাছ লাগানোর প্রতি গুরুত্বারোপ করেন।

জেলা কৃষক দল সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামসুদ্দিন খোকনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপি আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্যসচিব আলাল উদ্দিন আলাল, সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু ও সদস্যসচিব সৈয়দ আলম ভূঞা, পৌর বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম প্রমুখ।

মন্ত্রী, এর আগে মনকাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন, কুঠির হাটে নতুন সড়কসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি ফলক উন্মোচন করেন।

আজকালের খবর/এমকে

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft