সোমবার ২৭ জুলাই ২০২৬
অতিথি গ্রুপের ভবিষ্যৎ অগ্রযাত্রায় নতুন মাইলফলক, ম্যানেজার কর্মশালা সম্পন্ন
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৬:০৫ পিএম   (ভিজিট : ১৬)
প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জন, ব্যবস্থাপনা দক্ষতা বৃদ্ধি এবং পেশাদারিত্বের উন্নয়নের সুনির্দিষ্ট রূপরেখা বাস্তবায়নে অতিথি গ্রুপের উদ্যোগে আয়োজিত তিনদিনব্যাপী বিশেষ ম্যানেজার কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। রাজধানীর বাসাবো এলাকার ঐতিহ্যবাহী বৌদ্ধমন্দিরের ধর্মরাজিক বৌদ্ধবিহার কমপ্লেক্স মিলনায়তনে এই উচ্চপর্যায়ের কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

গত ২৩ জুলাই এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে এই বিশেষ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন অতিথি গ্রুপের চেয়ারম্যান লায়ন সাইফুল ইসলাম সোহেল (পিএমজেএফ)। উদ্বোধনী বক্তব্যে ম্যানেজারদের উদ্দেশ্যে তিনি বলেন, “আধুনিক কর্পোরেট চ্যালেঞ্জ মোকাবেলায় কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষাই যথেষ্ট নয়, বরং প্রতিনিয়ত কর্মদক্ষতা ও পেশাদারিত্বের উন্নয়ন ঘটাতে হবে। আমাদের লক্ষ্য কেবল ব্যবসা পরিচালনা করা নয়, বরং সঠিক কৌশল ও দূরদর্শিতার মাধ্যমে প্রতিটি ম্যানেজারকে এক একজন দক্ষ সিদ্ধান্ত গ্রহণকারী হিসেবে গড়ে তোলা।”

দেশের প্রথিতযশা ও অভিজ্ঞ কর্পোরেট প্রশিক্ষকগণের পরিচালনায় এই বিশেষ কর্মশালায় অতিথি গ্রুপের বিভিন্ন বিভাগের প্রায় সহস্রাধিক ম্যানেজার অংশগ্রহণ করেন। তিনদিনব্যাপী এই নিবিড় কর্মশালায় অংশগ্রহণকারীদের প্রাতিষ্ঠানিক লক্ষ্য পূরণে কার্যকর কৌশল, আধুনিক কর্মক্ষেত্রের পরিচালনা পদ্ধতি, যৌথ কর্মসমন্বয় এবং কর্পোরেট সংস্কৃতির বিভিন্ন দিক নিয়ে বাস্তবমুখী ও যুগোপযোগী প্রশিক্ষণ প্রদান করা হয়।

গতকাল কর্মশালার শেষ দিনে সমাপনী অধিবেশন, সামগ্রিক মূল্যায়ন পরীক্ষা এবং অংশগ্রহণকারীদের মাঝে সফলতার সার্টিফিকেট প্রদান করা হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উদ্বোধনী বক্তব্যের সূত্র ধরে লায়ন সাইফুল ইসলাম সোহেল (পিএমজেএফ) প্রশিক্ষণার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “উদ্বোধনী দিনে আমি আপনাদেরকে এক একজন দক্ষ সিদ্ধান্ত গ্রহণকারী হিসেবে গড়ে ওঠার যে আহ্বান জানিয়েছিলাম, গত তিনদিনের নিবিড় প্রশিক্ষণে আপনাদের স্বাতস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে আপনারা সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। আমি বিশ্বাস করি, এখান থেকে অর্জিত জ্ঞান ও সুনির্দিষ্ট রূপরেখা আপনারা নিজ নিজ কর্মক্ষেত্রে সফলভাবে বাস্তবায়ন করবেন। আপনাদের এই সম্মিলিত কর্মদক্ষতা ও সুপরিচালনাই আমাদের প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের মূল চাবিকাঠি এবং এটিই অতিথি গ্রুপকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।” 

এই বর্ণাঢ্য ও বৃহৎ আয়োজনে কোম্পানির সকল পরিচালক, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সংশ্লিষ্ট সকলে উপস্থিত ছিলেন। সমাপনী অধিবেশনে বক্তারা বলেন, অতিথি গ্রুপের এই বিশেষ কর্মশালাটি কেবল একটি প্রশিক্ষণ সেশন ছিল না, বরং এটি ছিল প্রতিষ্ঠানের ভবিষ্যৎ অগ্রযাত্রার এক শক্তিশালী ভিত্তিপ্রস্তর। 

সার্টিফিকেট বিতরণের মধ্য দিয়ে এই ফলপ্রসূ ও বিশেষ আয়োজনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। কোম্পানির সকল পরিচালক, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সহস্রাধিক ম্যানেজারের এই সম্মিলিত উপস্থিতি ও পরিচালনা পর্ষদের দূরদর্শী দিকনির্দেশনা আগামী দিনগুলোতে করপোরেট চ্যালেঞ্জ মোকাবেলা করে অতিথি গ্রুপকে একটি স্বনামধন্য, সুশৃঙ্খল ও অগ্রগামী কর্পোরেট প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


আজকালের খবর/কাওছার আল হাবীব







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft