শনিবার ১৮ জুলাই ২০২৬
একাই ৬৫৫ পাস, ফাইনালে স্পেনের ‘মেরুদণ্ড’ রড্রিকে থামানোই আর্জেন্টিনার বড় চ্যালেঞ্জ
প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ১১:৩৬ এএম  আপডেট: ১৭.০৭.২০২৬ ১১:৩৮ এএম  (ভিজিট : ২৪)
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হতে পারেন স্পেনের মিডফিল্ডার রড্রি। বল দখল, খেলার গতি নিয়ন্ত্রণ এবং আক্রমণ তৈরিতে তাঁর ভূমিকাই স্প্যানিশ দলের মূল শক্তি হিসেবে বিবেচিত হচ্ছে।

ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে রড্রির কাজ হয়তো সবসময় চোখে পড়ে না, তবে তাঁর উপস্থিতিই স্পেনের খেলার ভারসাম্য রক্ষা করে। সে কারণেই স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে তাঁকে দলের ‘মেরুদণ্ড’ হিসেবে অভিহিত করেছেন।

কোচ দে লা ফুয়েন্তে বলেন, “অনেক আগেই বলেছিলাম, যার ফুটবলবোধ আছে, সে কখনোই রড্রিকে নিয়ে প্রশ্ন তুলবে না। সময়ের সঙ্গে সেটিই প্রমাণিত হয়েছে। আমাদের ফুটবল দর্শনের জন্য সে একেবারে উপযুক্ত খেলোয়াড়।”

পরিসংখ্যানও রড্রির গুরুত্ব স্পষ্ট করে। কাতার বিশ্বকাপে তিনি করেছিলেন ৬৩৮টি সফল পাস, যা ছিল আসরের রেকর্ড। আর এবারের বিশ্বকাপে সেমিফাইনাল পর্যন্তই তাঁর সফল পাসের সংখ্যা পৌঁছেছে ৬৫৫-এ, ফলে নিজের আগের রেকর্ডও ভেঙে ফেলেছেন তিনি। সামনে ফাইনাল থাকায় সংখ্যাটি আরও বাড়ার সুযোগ রয়েছে।

রড্রির পাশাপাশি স্পেনের আক্রমণভাগে লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামস, মিকেল ওয়ারজাবাল ও মিকেল মেরিনো থাকলেও দলের খেলার ছন্দ ও নিয়ন্ত্রণ অনেকটাই নির্ভর করে এই মিডফিল্ডারের ওপর। তাই শিরোপা নির্ধারণী ম্যাচে রড্রিকে নিষ্ক্রিয় রাখতে পারলে আর্জেন্টিনার কাজ অনেকটাই সহজ হয়ে যেতে পারে।

আজকালের খবর/এমকে

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft