বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬
‘পাওয়ার অব বন্ডিং’ বই উপহার, বাংলাদেশ–মালদ্বীপ একাডেমিক সহযোগিতায় নতুন মাত্রা
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ১০:২৫ এএম   (ভিজিট : ২২)
বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে মালদ্বীপ ন্যাশনাল ইউনিভার্সিটির (এমএনইউ) গ্রন্থাগারে বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলামের রচিত ‘পাওয়ার অব বন্ডিং অ্যান্ড নন-ওয়েস্টার্ন সফট পাওয়ার স্ট্র্যাটেজি’ বইটি উপহার দেওয়া হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এমএনইউ-এর উপাচার্য ড. আইশাথ শেহেনাজ আদম বইটি গ্রহণ করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা এবং মালদ্বীপে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম বলেন, শিক্ষা, গবেষণা ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ ও মালদ্বীপের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করা সম্ভব। তিনি জানান, ‘পাওয়ার অব বন্ডিং’ পারস্পরিক আস্থা, বন্ধুত্ব এবং জনগণের মধ্যে সম্পর্কভিত্তিক সফট পাওয়ারের একটি নতুন ধারণা তুলে ধরে, যা দুই দেশের বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে আরও গভীর করতে সহায়ক হতে পারে।

উপাচার্য ড. আইশাথ শেহেনাজ আদম বাংলাদেশ–মালদ্বীপের দ্বিপাক্ষিক সম্পর্কের প্রশংসা করে বলেন, বইটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গবেষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোজন হবে। একই সঙ্গে তিনি ভবিষ্যতে দুই দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শিক্ষা, গবেষণা ও জ্ঞান বিনিময়ভিত্তিক সহযোগিতা আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে শিক্ষা, গবেষণা এবং একাডেমিক সহযোগিতা জোরদারের ক্ষেত্রে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

আজকালের খবর/ এমকে

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft