শুক্রবার ৩ জুলাই ২০২৬
পরিচালনায় ফিরবেন না মহেশ ভাট
প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৫:৫৯ পিএম  আপডেট: ০৩.০৭.২০২৬ ৬:০৭ পিএম  (ভিজিট : ১০)
বলিউডের অন্যতম প্রভাবশালী নির্মাতা মহেশ ভাট সিনেমা পরিচালনা থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। দীর্ঘ পাঁচ দশকের বেশি সময়ের কর্মজীবনে ৪৭টি সিনেমা পরিচালনা করেছেন তিনি। ৭৭ বছর বয়সী এই নির্মাতা স্পষ্ট জানিয়েছেন, আর কখনোই তাঁকে পরিচালকের আসনে দেখা যাবে না। সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে এই সিদ্ধান্তের কথা নিজেই নিশ্চিত করেছেন মহেশ ভাট।

১৯৭৪ সালে ২৬ বছর বয়সে ‘মঞ্জিলে অউর ভি হ্যায়’ দিয়ে পরিচালনা শুরু করেন মহেশ ভাট। একে একে বলিউডকে উপহার দিয়েছেন ‘অর্থ’, ‘সারাংশ’, ‘নাম’, ‘আশিকি’, ‘দিল হ্যায় কে মানতা নেহি’ কিংবা ‘জখম’-এর মতো কালজয়ী সিনেমা। মানুষের সম্পর্কের জটিলতা, পরকীয়া, সমাজ ও রাজনীতির অন্ধকার দিকগুলো যেভাবে তিনি পর্দায় ফুটিয়ে তুলেছেন, তা বলিউডে এক নতুন ধারার জন্ম দিয়েছিল।

১৯৯৯ সালে ‘কারতুস’ পরিচালনার পর দীর্ঘ দুই দশক নির্মাণ থেকে দূরে ছিলেন মহেশ ভাট। ২০২০ সালে ‘সড়ক ২’ দিয়ে পরিচালনায় ফিরেছিলেন তিনি। তবে সিনেমাটি বক্স অফিসে তেমন সাড়া জাগাতে পারেনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে মহেশ ভাট স্পষ্ট করেন, সড়ক ২ ছিল তাঁর ক্যারিয়ারের শেষ পরিচালনা।

বর্তমান সময়ের সিনেমা নির্মাণের পরিবেশ ও করপোরেট সংস্কৃতির কারণেই পরিচালনা থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন মহেশ ভাট। তিনি বলেন, ‘বর্তমান সময়ে সিনেমার কনটেন্ট বা বিষয়বস্তু আগে থেকেই অনেক কিছু দ্বারা নির্ধারিত হয়ে থাকে। করপোরেট কাঠামো ও বক্স অফিসের সমীকরণ মেলাতে গিয়ে সিনেমার ওপর থেকে পরিচালকের শৈল্পিক ও স্বাধীন নিয়ন্ত্রণ হারিয়ে যায়। এখন প্ল্যাটফর্মগুলো শুধু সংখ্যার পেছনে ছুটছে এবং নির্মাতাদের মৌলিকত্ব কেটেছেঁটে একটি নির্দিষ্ট ছাঁচে মানিয়ে নিতে বাধ্য করছে।’

তবে পরিচালনার চেয়ার ছাড়লেও চলচ্চিত্র জগৎ থেকে পুরোপুরি বিদায় নিচ্ছেন না মহেশ ভাট। সিনেমা নিয়ে তাঁর আবেগ ও ভালোবাসা এখনো আগের মতোই আছে। তিনি বলেন, ‘এখন সেটে গিয়ে লাইট-ক্যামেরা-অ্যাকশন বলার চেয়ে, সিনেমা নিয়ে তরুণদের সঙ্গে কথা বলাতেই আমি বেশি তৃপ্তি ও আনন্দ পাই।’ বর্তমানে তিনি নতুন নির্মাতাদের মেন্টরিং করা, চলচ্চিত্রের দর্শন নিয়ে আলোচনা করা এবং নিজের দীর্ঘ ক্যারিয়ারের অভিজ্ঞতা ভাগ করে নেওয়াটাকেই বেশি উপভোগ করছেন।

আজকালের খবর/আতে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft