মঙ্গলবার ৩০ জুন ২০২৬
মালয়েশিয়ায় ৭ বছর কারাভোগের পর অপহরণ মামলায় খালাস পেলেন দুই বাংলাদেশি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১০:৪৬ এএম  আপডেট: ৩০.০৬.২০২৬ ১০:৪৭ এএম  (ভিজিট : ১৫)
মালয়েশিয়ায় অপহরণ মামলায় সাত বছরেরও বেশি সময় কারাভোগের পর অবশেষে খালাস পেয়েছেন দুই বাংলাদেশি নির্মাণশ্রমিক| দেশটির আপিল আদালত তাদের বিরুদ্ধে আনা অপহরণের অভিযোগে দেওয়া দোষী সাব্যস্তের রায় বাতিল করে অবিলম্বে মুক্তির নির্দেশ দিয়েছেন|

মুক্তি পাওয়া দুই বাংলাদেশি হলেন ৪২ বছর বয়সী ফারুক শাহাবুদ্দিন এবং ৪০ বছর বয়সী হোসনেয়ারা বেগম রবেসালি| সোমবার তিন সদস্যের আপিল বেঞ্চ সর্বসম্মতিক্রমে তাদের আপিল মঞ্জুর করেন| বেঞ্চের নেতৃত্ব দেন বিচারপতি আজমি আরিফিন| অপর দুই বিচারপতি ছিলেন রাদজি আবদুল হামিদ ও আহমদ শাহরির সালেহ|

রায়ের ফলে তাদের বিরুদ্ধে ১৯৬১ সালের অপহরণ আইনের ৩(১) ধারায় দেওয়া দোষী সাব্যস্তের রায় বাতিল করা হয়| একই সঙ্গে আলোর সেতার হাইকোর্টের দেওয়া ৩০ বছরের কারাদণ্ড এবং ফারুকের ওপর আরোপিত এক বেত্রাঘাতের সাজাও বাতিল করা হয়|

এর আগে ২০২৪ সালের ১ ফেব্রুয়ারি আলোর সেতার হাইকোর্ট ফারুক ও হোসনেয়ারাকে দোষী সাব্যস্ত করেন| অভিযোগ ছিল, তারা ২০১৮ সালের ২২ ডিসেম্বর রাত প্রায় ১১টা ১৫ মিনিটে কেদাহর কুলিম বাসস্টেশন এলাকা থেকে ২৫ বছর বয়সী বাংলাদেশি নির্মাণশ্রমিক সাইফুল ইসলাম সলিহউদ্দিনকে অপহরণ করেন|

রাষ্ট্রপক্ষের দাবি ছিল, তারা মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে সাইফুলকে আটকে রেখেছিলেন|

তবে আপিল শুনানিতে ফারুকের আইনজীবী আরএসএন রায়ের যুক্তি ছিল, রাষ্ট্রপক্ষ অপহরণ মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান ভুক্তভোগীকে অবৈধভাবে আটকে রাখার অভিপ্রায় প্রমাণ করতে ব্যর্থ হয়েছে|

আদালত পঞ্চম সাক্ষী নূর আলী স্যাফিখ মারজুকির সাক্ষ্য গ্রহণ করেন| তিনি জানান, যেই বাড়িতে সাইফুলকে পাঁচ দিন আটকে রাখার অভিযোগ করা হয়েছিল, সেই সময় তিনি নিজেও সেখানে অবস্থান করছিলেন| তার ভাষ্য অনুযায়ী, সাইফুল অবাধে চলাফেরা করতেন; তাকে কোথাও আটকে রাখা হয়নি কিংবা তার চলাচলে কোনো বাধা দেওয়া হয়নি|

আপিল আদালত আরও পর্যবেক্ষণ করেন, ঘটনাটি সাইফুলের বাবার কাছ থেকে অর্থ আদায়ের উদ্দেশ্যে সাজানো হয়ে থাকতে পারে এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না|

ফারুকের পক্ষে আইনজীবী আরএসএন রায়ের ও আর. থান্ডাইয়ুথাবানি এবং হোসনেয়ারার পক্ষে আহমদ তৌফিক বাহারোম আদালতে শুনানি পরিচালনা করেন| রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি পাবলিক প্রসিকিউটর সিতি রাফিদাহ জয়নুদ্দিন|

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft