সোমবার ২২ জুন ২০২৬
বিমানবন্দরের জন্য বিসিএমএস তৈরিতে আগ্রহ ইতালির
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৬:২১ পিএম   (ভিজিট : ৪)
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো। এ সময় ঢাকা-রোম রুটে বিমানের ফ্লাইট সংখ্যা বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়।

সোমবার (২২ জুন) দুপুরে সচিবালয়ে এ সাক্ষাৎ করেন তিনি।

এ সময় বিমানমন্ত্রী দেশের প্রবাসীদের সুবিধার্থে ঢাকা-রোম রুটে বিমানের ফ্লাইট সংখ্যা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। রাষ্ট্রদূত এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। 

সাক্ষাৎকালে বাংলাদেশ ও ইতালির মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

রাষ্ট্রদূত ইতালির অর্থনীতিতে প্রায় আড়াই লাখ বাংলাদেশি কর্মীর অবদানের জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান। রাষ্ট্রদূত, ইতালীয় ‘দ্য এজ কোম্পানি’র বাংলাদেশের বিমানবন্দরের জন্য ‘বার্ড কন্ট্রোল ম্যানেজমেন্ট সিস্টেম’ (বিসিএমএস) তৈরির আগ্রহের কথা ব্যক্ত করেন। এ ছাড়া বাংলাদেশি টেকনিশিয়ানদের উন্নত প্রশিক্ষণের স্বার্থে ‘ফ্লাইঅন অ্যারো কম্পানি’র একটি প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠার আগ্রহের বিষয়েও বিস্তারিত জানান।

মন্ত্রী, দেশের বিমান খাতের উন্নয়নে ইতালির সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

পাশাপাশি বিমানবন্দর সম্প্রসারণে সরকারি-বেসরকারি অংশীদাররি (পিপিপি) মডেলে বিদেশি বিনিয়োগের ব্যাপারেও উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়। এর আগে মন্ত্রী ‘স্যাটস কম্পানি’র প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতে প্রতিনিধিরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের ভূমি সেবা (গ্রাউন্ড হ্যান্ডলিং) কার্যক্রমে তাদের আগ্রহের কথা প্রকাশ করেন।

মন্ত্রী যথাযথ প্রক্রিয়ায় প্রস্তাব আহ্বান করেন এবং বিবেচনার আশ্বাস দেন।

আজকালের খবর/বিএস 

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft