সোমবার ২২ জুন ২০২৬
দলিল লেখক সমিতি ফরিদপুর জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৫:৩৬ পিএম   (ভিজিট : ১৫)
ফরিদপুর শহরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ দলিল লেখক সমিতি, ফরিদপুর  জেলা শাখার সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২০ জুন ) সকাল ১০টায় ফরিদপুর শহরে অম্বিকা মেমোরিয়াল হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

দিনব্যাপী এই সম্মেলনে জেলার সকল উপজেলার প্রতিনিধিরা অংশ নিয়ে পেশাগত উন্নয়ন ও সাংগঠনিক ঐক্য সুদৃঢ় ৭দফা দাবি আদায়ে প্রত্যয় ব্যক্ত করেন।

​বাংলাদেশ দলিল লেখক সমিতির সভার শুরুতে সংগঠনের প্রয়াত সদস্যদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন, শোক প্রস্তাব পাঠ এবং বিশেষ মোনাজাত করা হয়।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন সাইফুল ইসলাম। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ দলিল লেখক সমিতির চেয়ারম্যান এম এ রশিদ, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সমিতির মহাসচিব কে এস হোসেন টমাস।
প্রধান বক্তা হিসেবে কেন্দ্রীয় মহাসচিব কে এস হোসেন টমাস বলেন, সাংগঠনিক শৃঙ্খলা ছাড়া কোনো অধিকার আদায় সম্ভব নয়। ২০২৬ সালের এই সম্মেলন আমাদের সাংগঠনিক ভিত্তিকে আরও শক্তিশালী করবে।

​অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ দলিল লেখক সমিতির সিনিয়র ভাইস চেয়ারম্যান নুরুল হক মিয়া, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হোসেন খান, সিনিয়র যুগ্ম মহাসচিব এসএম আয়নাল হক ও  মো. ফিরোজ আলম, যুগ্ম-মহাসচিব রুহুল আমিন খান, মিয়া মো. সোহাগ পারভেজ, মামুনুর রশীদ,  আরজু আখন্দ। 

​অনুষ্ঠানে অতিথিবৃন্দ ও গুণীজন এবং  কৃতি সদস্যদের মাঝে সম্মাননা স্মারক ও ক্রেস্ট বিতরণ করা হয়।

আজকালের খবর/বিএস 

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft