বুধবার ১৭ জুন ২০২৬
রাতে মাঠে নামবে রোনালদোর পর্তুগাল
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৬:১৬ পিএম   (ভিজিট : ৯)
কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে পর্তুগাল। হিউস্টনে আজ গ্রুপ ‘কে’র ম্যাচে বাংলাদেশ সময় রাত ১১টায় ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর মুখোমুখি হবে ইউরোপের দলটি। শক্তির বিচারে পরিষ্কার ফেবারিট পর্তুগাল। আর সেই লড়াইয়ে কোচের হাতে আছে অভিজ্ঞতা ও তারুণ্যের দারুণ এক মিশ্রণ।

পর্তুগালের সম্ভাব্য একাদশে গোলপোস্টের নিচে থাকছেন নির্ভরতার প্রতীক দিয়োগো কোস্তা। রক্ষণভাগে অভিজ্ঞ জোয়াও ক্যানসেলো, রুবেন দিয়াস, গনসালো ইনাসিও ও নুনো মেন্দেসের উপস্থিতি দলটিকে দিয়েছে বাড়তি ভারসাম্য।

মাঝমাঠে পর্তুগালের সবচেয়ে বড় শক্তি হতে পারে ব্রুনো ফার্নান্দেস, ভিতিনিয়া ও জোয়াও নেভেসের ত্রয়ী। ক্লাব ফুটবলে দুর্দান্ত ছন্দে থাকা এই তিন মিডফিল্ডারের ওপরই আক্রমণ গড়ার মূল দায়িত্ব থাকবে। বিশেষ করে ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক ব্রুনো ফার্নান্দেস এবং পিএসজির তারকা ভিতিনিয়া ম্যাচের গতিপথ বদলে দেওয়ার সামর্থ্য রাখেন।

আক্রমণভাগে থাকছেন বার্নার্দো সিলভা, পেদ্রো নেতো এবং দলের সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ৪১ বছর বয়সের দোরগোড়ায় দাঁড়িয়েও গোলের ক্ষুধা হারাননি পর্তুগিজ অধিনায়ক। বিশ্বকাপ ইতিহাসে টানা ছয়টি আসরে গোল করার অনন্য কীর্তি গড়ার সুযোগ রয়েছে তার সামনে। তাই কঙ্গোর বিপক্ষে ম্যাচে সবার নজর থাকবে রোনালদোর দিকেই।

কাগজে-কলমে পর্তুগাল এগিয়ে থাকলেও বিশ্বকাপের মঞ্চে কোনো প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। তবে সম্ভাব্য একাদশ বিবেচনায় ইউরোপের অন্যতম শক্তিশালী দল নিয়েই মাঠে নামছে রোনালদোর পর্তুগাল। আর সেই শক্তিশালী দলটির লক্ষ্য হবে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করা।

সম্ভাব্য একাদশ-
পর্তুগাল: দিয়োগো কোস্তা, জোয়াও ক্যানসেলো, রুবেন দিয়াস, গনসালো ইনাসিও, নুনো মেন্ডিস, জোয়াও নেভেস, ব্রুনো ফার্নান্দেস, ভিতিনিয়া, বার্নার্দো সিলভা, ক্রিশ্চিয়ানো রোনালদো, পেদ্রো নেতো।

কঙ্গো: লিওনেল এমপাসি, অ্যারন ওয়ান-বিসাকা, মুকোকো কাপুয়াদি, অ্যাক্সেল তুয়ানজেবে, চানসেল এমবেম্বা, আর্থার মাসুয়াকু, স্যামুয়েল মুতুসামি, নোয়া সাদিকি, এনগালোয়েন মুকাউ, ইয়োয়ান উইসা, সেড্রিক বাকাম্বু।

আজকালের খবর/বিএস 









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft