বুধবার ১০ জুন ২০২৬
পরিবেশ পদক ২০২৫ জিতল বিজেআরআই
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ৪:৪৬ পিএম   (ভিজিট : ৪)
পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় পরিবেশ পদক, ২০২৫’ অর্জন করেছে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই)। গত ৭ জুন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই পুরস্কার ঘোষণা করে। ‘জাতীয় পরিবেশ পদক নীতিমালা, ২০১২ (সংশোধিত ২০১৯)’ অনুযায়ী প্রাতিষ্ঠানিক পর্যায়ে ‘পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন’ শ্রেণিতে এই গৌরবময় স্থান লাভ করেছে প্রতিষ্ঠানটি।

এই অনন্য অর্জনে সন্তোষ প্রকাশ করে বিজেআরআই-এর মহাপরিচালক ড. নার্গীস আক্তার কৃষি মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও সম্মানিত সচিবদ্বয়ের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। একই সাথে তিনি প্রতিষ্ঠানের সব স্তরের বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, এই ঐতিহাসিক অর্জনে বিজেআরআই পরিবার অত্যন্ত গর্বিত।

পুরস্কার হিসেবে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটকে ২২ ক্যারেট মানের দুই তোলা ওজনের স্বর্ণের বাজার মূল্য, ৫০ হাজার টাকার চেক, একটি সম্মানসূচক ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হবে। উল্লেখ্য, দেশে পরিবেশ সংরক্ষণ, দূষণ রোধ, পরিবেশ বিষয়ক শিক্ষা ও গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতিবছর ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে এই সম্মানজনক পদক প্রদান করে আসছে সরকার।

আজকালের খবর/কাওছার আল হাবীব

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft