শুক্রবার ৫ জুন ২০২৬
মেয়ের বাবা হলেন শাকিব খান, নিশ্চিত করলেন বুবলী
প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৬:২৬ পিএম   (ভিজিট : ৮)
কয়েক দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল—আবারও মা হয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী। দেশের পাশাপাশি কলকাতার সংবাদমাধ্যমেও প্রকাশ হয়েছে এমন খবর। তবে চুপ ছিলেন অভিনেত্রী। অবশেষে নীরবতা ভেঙে মা হওয়ার খবর নিশ্চিত করলেন বুবলী। জানালেন, ১১ মে কন্যাসন্তানের মা হয়েছেন তিনি। মেয়ের নাম রেখেছেন শারলিন খান।

আজ শুক্রবার বিকেলে ফেসবুকে শাকিব খানকে ট্যাগ করে মা হওয়ার খবর জানিয়ে বুবলী লেখেন, ‘আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।’

গত বুধবার সোশ্যাল মিডিয়ায় কোরিওগ্রাফার অ্যাডলফ খানের পোস্টকে কেন্দ্র করে শুরু হয় বুবলীর মা হওয়ার গুঞ্জন। বুবলীর সঙ্গে তোলা একটি ছবি প্রকাশ করে অ্যাডলফ খান লেখেন, ‘মাতৃত্ব সুন্দর। কন্যাসন্তান আল্লাহর বড় নেয়ামত, বিশেষ উপহার। অভিনন্দন ও অনেক দোয়া শবনম বুবলী।’

সম্প্রতি সিনেপ্লেক্সে ঈদের সিনেমা দেখার সময় এ নিয়ে গণমাধ্যমের সামনে কথা বলেন অ্যাডলফ। বুবলীর মা হওয়ার সত্যতা জানতে চাইলে অ্যাডলফ জানান, জেনেবুঝেই এমন পোস্ট করেছেন তিনি। অ্যাডলফ খান বলেন, ‘খবরটি ব্যক্তিগত সূত্র থেকে পেয়েছি। আমি চাই, এটি যাদের ঘটনা, তারাই আনুষ্ঠানিকভাবে বলুক। কারণ, বিস্তারিত বললে তারা হয়তো পছন্দ করবে না।’

বুবলী এখন কোথায় অবস্থান করছেন, সেটা জানাননি অ্যাডলফ খান। শোনা যাচ্ছে, সন্তান জন্ম দিতে প্রায় তিন মাস আগে যুক্তরাষ্ট্রে গেছেন বুবলী। এ সময়ের মধ্যে বুবলী অভিনীত তিনটি সিনেমা—‘প্রেশার কুকার, ‘সর্দারবাড়ির খেলা’ ও ‘পিনিক’ মুক্তি পেলেও দেখা মেলেনি অভিনেত্রীর। নির্মাতারাও অসুস্থতার কথা জানিয়ে এড়িয়ে গেছেন বুবলীর প্রসঙ্গ।

বুবলীর দ্বিতীয়বার মা হওয়ার আলোচনার সূত্রপাত গত বছরের আগস্টে। সে সময় যুক্তরাষ্ট্রে ছুটি কাটাতে গিয়েছিলেন বুবলী। সেখান থেকে বেশ কয়েকটি ছবি শেয়ার করেন এই নায়িকা। ছবিতে দেখা যায়, শাকিব খান ও ছেলে বীরকে নিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন বুবলী। দেশে ফেরার পর থেকে শুরু হয় তাঁর মা হওয়ার গুঞ্জন।

আজকালের খবর/আতে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft