বৃহস্পতিবার ৪ জুন ২০২৬
৮০ ভাষায় ১৯ লাখ কোরআন পাচ্ছেন হাজিরা
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ১:১৪ পিএম   (ভিজিট : ১৬)
সৌদি আরব: শেষ হয়েছে পবিত্র হজ। এ বছর হাজিদের  ৮০ ভাষায় ১৯ লাখ কোরআন উপহার দিচ্ছে সৌদি আরব সরকার। হজ পালন শেষে নিজ নিজ দেশে ফিরে যাওয়া হাজিদের জন্য সৌদি আরবের বাদশাহ সালমানের পক্ষ থেকে পবিত্র কোরআন ও এর অনুদিত সংস্করণ উপহার হিসেবে বিতরণ শুরু করেছে দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রণালয়। একই সঙ্গে মৌসুী মাঠ পর্যায়ের কর্মীদের মধ্যেও এ উপহার বিতরণ করা হচ্ছে।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের ডিপারচালর লাউঞ্জে এ কার্যক্রম শুরু হয়েছে। যাতে হাজিরা নিজ দেশে ফেরার আগে সহজেই পবিত্র কোরআনের কপি সংগ্রহ করতে পারেন।

মদিনাভিত্তিক কিং ফাাদ কমপ্লেক্স ফর প্রিন্টিং দ্য হোলি কোরআন থেকে মুদ্রিত মোট ১৯ লাখ কপি পবিত্র কোরআন ও এর অনুদিত সংস্করণ এ কর্মসূচির আওতায় বিতরণ করা হবে। ৮০টিরও বেশি ভাষায় অনুদিত এসব সংস্করণ বিশ্বের বিভিন্ন দেশের মুসল্লিদের নিজ মাতৃভাষায় কোরআনের বাণী অধ্যয়ন ও অনুধাবনের সুযোগ করে দেবে।

ইসলাম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, আগামী কয়েকদিন দেশের সব বিমান, স্থল ও সমুদ্রবন্দরে ২৪ ঘণ্টাব্যাপী এ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। ইসলাম বিষয়ক মন্ত্রী শেখ আবদুল লতিফ আল-আলশেখ বলেন, এ উপহার বিশ্বব্যাপী পবিত্র কোরআনের বাণী ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে সৌদি নেতৃত্বের অঙ্গীকারের প্রতিফলন। তিনি আরও জানান, বিদায়ী হাজিদের কাছে উপহারটি নির্বিঘ্নে ও সুশৃঙ্খলভাবে পৌঁছে দিতে প্রয়োজনীয় সব মানবসম্পদ ও লজিস্টিক সহায়তা প্রস্তুত রাখা হয়েছে।

এদিকে, হজ সম্পন্ন করে নিজ দেশে ফিরে যাওয়া প্রথম দফার হাজিদের প্রস্থান কার্যক্রম ইতোমধ্যে শুরু করেছে জেদ্দা বিমানবন্দরের পাসপোর্ট বিভাগ। সৌদি আরবের জেনারেল ডিরেক্টরেট অব পাসপোর্টস জানিয়েছে, হজ-পরবর্তী যাত্রী চাপ সামাল দিতে দেশের সব স্থল, নৌ ও বিমানবন্দরে সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক হাজিদের নির্ধারিত ভ্রমণসূচি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর মোট ১৭ লাখ ৭ হাজার ৩০১ জন মুসল্লি হজ পালন করেছেন, যা ২০২৫ সালের তুলনায় ২ দশমিক ০৪ শতাংশ বেশি। এর মধ্যে ১৫ লাখ ৪৬ হাজার ৬৫৫ জন বিদেশ থেকে সৌদি আরবে এসেছেন। তাদের মধ্যে ১৪ লাখ ৮৫ হাজার ৭২৯ জন আকাশপথে এবং বাকি হাজিরা অন্যান্য মাধ্যমে আগমন করেন। এছাড়া সৌদি আরবের নাগরিক ও বাসিন্দা মিলিয়ে হজ পালন করেছেন ১ লাখ ৬০ হাজার ৬৪৬ জন।

আজকালের খবর/ এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft