বুধবার ৩ জুন ২০২৬
মিশিগানে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন
প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ১১:২৯ এএম  আপডেট: ০২.০৬.২০২৬ ১১:৩৯ এএম  (ভিজিট : ২৪)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্রের মিশিগান শাখা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় গত রোববার বিকেলে হ্যামট্রামেক শহরের বনফুল রেস্টুরেন্টের হলরুমে বকুল তালুকদারের সভাপতিত্বে এবং কামাল হোসেন লিলুর  পরিচালনায় আলোচনা সভাটি শুরু হয়। সভায় কোরআন তেলাওয়াত করেন শাহিনুর রহমান।

এতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম, সততা ও কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের অবদান জাতি চিরদিন স্মরণ করবে। নতুন প্রজন্মের কাছে তাঁর জীবনাদর্শ, রাষ্ট্র পরিচালনার দূরদর্শিতা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড যথাযথভাবে পৌঁছে দেওয়ার ওপর তাঁরা গুরুত্বারোপ করেন।

বক্তারা আরও বলেন, গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় সকল দেশপ্রেমিক ও গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে জাতীয় ঐক্যের বিকল্প নেই বলেও তাঁরা উল্লেখ করেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিশিগান বিএনপির প্রধান উপদেষ্টা ফকরুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা এডভোকেট এটিএম ফয়েজ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রের জর্জিয়া বিএনপির নেতা মাহফুজ আহমেদ শেরওয়ান।

এতে আরও বক্তব্য রাখেন আব্দুল বাছওত, ফয়সাল ইসলাম, নাজমুল হক কামাল, আব্দুর রহমান ও রেজাউল হাসান।

সভায় উপস্থিত ছিলেন মামুনুর রেজা শাহেল, আব্দুল জব্বার বশির, আব্দুল কাদের, জিল্লুর রহমান জিলু, রেজওয়ান আহমেদ রাজন, সৈয়দ হাসান মাহমুদ বাবু, জাহাঙ্গীর চৌধুরী, কয়েছ আহমদ,আবুল হাসান, জামিল আহমেদ, খোকা মিয়া, আব্দুল্লাহ আল মান্না, পারভেজ আহমেদ, সিরাজ উদ্দিন, মারুফ হোসেন খান, আক্তার হোসেন, ফরহাদ আহমদ ফাহিম, আব্দুর রহমান, বেলাল আহমদ, সুপার আহমদ, ফরিদ আহমদ, ফয়জুল ইসলাম, শিপলু আহমেদ, আবু রাশেল, মনসুর আহমদ, এমাদ উদ্দিন, আবুল মাজেদ, আব্দুল আহাদ, সাইদুল ইসলাম, কামরুল ইসলাম, আলমগীর হোসেন, সবুর আহমদ, সাইদ ডলার, রাহাত সৈয়দ ফাহিমসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আজকালের খবর/ এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft