সোমবার ১ জুন ২০২৬
ফটিকছড়িতে বাসচাপায় বাবা-ছেলের মৃত্যু, বাসে আগুন দিলেন স্থানীয়রা
প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ২:৪৩ পিএম   (ভিজিট : ১৭)
চট্টগ্রামের ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। এই ঘটনায় একটি বাসে আগুন দিয়েছেন স্থানীয়রা।

সোমবার (১ জুন) সকাল দশটার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের পাইন্দং আমতল এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন মুহাম্মদ শাহজাহান ও তার ছেলে মুহাম্মদ আরিফ। তারা উপজেলার উত্তর পাইন্দং এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

জানা গেছে, সকালে বাবা ও ছেলে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। পেছন থেকে একটি বিআরটিসির বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বাবা ও ছেলের মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয়রা বাসে আগুন দেয়। এসময় সড়কটিতে যানচলাচল বন্ধ থাকে। পরে বেলা ১১টার দিকে বাসের আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

ফটিকছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ মোহাম্মদ ইয়াসিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসচালককে আটক করে। পরে বিক্ষুব্ধ জনতা বিআরটিসির বাসে আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকালের খবর/ এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft