শনিবার ৩০ মে ২০২৬
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সরগরম নয়াপল্টন, বাড়ছে নেতাকর্মীর ঢল
প্রকাশ: শনিবার, ৩০ মে, ২০২৬, ৪:৩১ পিএম   (ভিজিট : ১৬)
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ভিড় বেড়েই চলেছে।

শনিবার (৩০ মে) দুপুর ১টা থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই সেখানে বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন।

এদিন দুপুর আনুমানিক ১টা থেকে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠন—যুবদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, জাসাস ও জিয়া মঞ্চের নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন। এ সময় পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। নেতাকর্মীদের নানা স্লোগানে এলাকা মুখরিত হয়ে ওঠে।

বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনায়, জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে রাজধানীর ১৬টি স্থানে একযোগে এ কর্মসূচি পরিচালিত হচ্ছে। কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন স্থানে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হচ্ছে।

যুবদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর মূল উদ্দেশ্য হলো সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো।

এদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা ও অংশগ্রহণকে কেন্দ্র করে নয়াপল্টন এলাকায় নেতাকর্মীদের উপস্থিতি আরও বৃদ্ধি পায়, ফলে পুরো এলাকা দিনভর সরগরম থাকে।

দলীয় নেতারা জানিয়েছেন, জিয়াউর রহমানের জনকল্যাণমূলক রাজনৈতিক আদর্শকে স্মরণ করেই এই কর্মসূচি নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

আজকালের খবর/বিএস 









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft