শনিবার ৩০ মে ২০২৬
তাইপিং কারাগার নির্যাতন: সহযোগিতার আশ্বাস কারা বিভাগের
প্রকাশ: শনিবার, ৩০ মে, ২০২৬, ১০:১০ এএম   (ভিজিট : ১২)
মালয়েশিয়ার তাইপিং কারাগারে ২০২৫ সালের ১৭ জানুয়ারির দাঙ্গা-পরবর্তী বন্দী নির্যাতনের ঘটনায় দেশটির মানবাধিকার কমিশন (সুহাকাম) প্রকাশিত তদন্ত প্রতিবেদনে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের চিত্র উঠে এসেছে। তবে এ ঘটনায় তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে মালয়েশিয়ার কারা বিভাগ।

কারা বিভাগ জানিয়েছে, প্রতিবেদনে উত্থাপিত অভিযোগ ও সুপারিশগুলো গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হবে। একইসঙ্গে নিরাপত্তা, কল্যাণ, পুনর্বাসন ও মানবাধিকার সুরক্ষায় তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।

সুহাকামের প্রতিবেদনে বলা হয়েছে, বন্দী স্থানান্তরের সময় কারারক্ষীরা অতিরিক্ত বলপ্রয়োগ, লাঠিচার্জ ও পেপার স্প্রে ব্যবহার করে নির্যাতন চালায়। আহত বন্দীদের চিকিৎসায় অবহেলা, চিকিৎসা নথিতে জালিয়াতি এবং প্রমাণ নষ্ট করার অভিযোগও পাওয়া গেছে। এ ঘটনায় এক বন্দীর মৃত্যুর জন্য কারাগারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহেলাকে দায়ী করেছে তদন্ত প্যানেল।

প্রতিবেদনে তাইপিং কারাগারকে বন্দী রাখার অনুপযুক্ত উল্লেখ করে এটিকে জাদুঘরে রূপান্তরের সুপারিশ করা হয়েছে।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft