মঙ্গলবার ২৬ মে ২০২৬
আরব আমিরাতে ঈদুল আজহার জামাতের সময় ঘোষণা
প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ৭:০১ পিএম   (ভিজিট : ৬)
আগামীকাল বুধবার (২৭ মে) সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এ উপলক্ষে আমিরাত সরকার দেশজুড়ে ঈদগাহ ও মসজিদে ঈদের জামাতের নির্ধারিত সময়সূচি ঘোষণা করেছে। সরকারি ঘোষণা অনুযায়ী, আমিরাতের বিভিন্ন অঞ্চলে সকাল ৫টা ৩৯ মিনিট থেকে ৫টা ৫০ মিনিটের মধ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। নির্ধারিত সময়ে মুসল্লিদের যথাসময়ে ঈদগাহ ও মসজিদে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।

প্রতি বছরের মতো এবারও সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বিভিন্ন দেশের লাখো মুসল্লির পাশাপাশি হাজার হাজার প্রবাসী বাংলাদেশি আনন্দঘন পরিবেশে ঈদের নামাজ আদায় করবেন। পবিত্র এই দিনটি উপলক্ষে দেশজুড়ে ধর্মীয় আবহ বিরাজ করবে।

সংযুক্ত আরব আমিরাতজুড়ে ঈদের জামাতের সময়সূচি:

আবুধাবি — সকাল ৫টা ৫০ মিনিট

দুবাই — সকাল ৫টা ৪৫ মিনিট

শারজাহ — সকাল ৫টা ৪৩ মিনিট

আজমান—সকাল ৫টা ৩৯ মিনিট

ফুজাইরাহ—সকাল ৫টা ৪১মিনিট

উম্ম আল কুওয়াইন —সকাল ৫টা ৪৩ মিনিট

রাস আল খাইমাহ—সকাল ৫টা ৪০ মিনিট

আল আইন—সকাল ৫টা ৪৫ মিনিট

আজকালের খবর/কবির










Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft