বুধবার ২৭ মে ২০২৬
সেনেগালের নতুন প্রধানমন্ত্রী আহমাদৌ আল আমিনোউ লো
প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ১:৪০ পিএম   (ভিজিট : ১৮)
সেনেগালের প্রেসিডেন্ট দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে অর্থনীতিবিদ আহমাদৌ আল আমিনোউ লো-কে নিয়োগ করেছেন। এর আগে দেশটির প্রধানমন্ত্রী ছিলেন অউসমানে সনকো। গত শুক্রবার তাঁকে পদ থেকে বরখাস্ত করা হয়। কারণ, গত বেশ কিছু মাস ধরে সনকোর সঙ্গে প্রেসিডেন্টের বিতর্ক চলছিল। 

প্রধানমন্ত্রীকে বরখাস্ত করার ফলে তাঁর গোটা মন্ত্রিসভাও ভেঙে যায়। নতুন প্রধানমন্ত্রী এবার তাঁর মন্ত্রিসভা নতুন করে তৈরি করবেন। 

এর আগে, সেন্ট্রাল ব্যাংকের দায়িত্ব সামলেছেন লো। সনকোর সরকারে তিনি প্রতিমন্ত্রী হিসেবেও কাজ করেছেন। অর্থনীতির বিষয়টি লো সবচেয়ে ভালো বোঝেন বলে সেদেশের প্রেসিডেন্ট জানিয়েছেন। 

বস্তুত, ভয়ানক অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে সেনেগাল। লো প্রধানমন্ত্রী হওয়ায় অনেকেই মনে করছেন, দেশের অর্থনীতির বেহাল দশার দিকে সবচেয়ে বেশি দৃষ্টিপাত করবেন নতুন প্রধানমন্ত্রী।

আজকালের খবর/ এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft