মঙ্গলবার ২৬ মে ২০২৬
মহাসড়কে বাড়ছে যাত্রী চাপ
প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ১০:৫০ এএম   (ভিজিট : ৭)
ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার গার্মেন্টস কারখানা ছুটির শেষ দিনে নবীনগর-চন্দ্রা ও বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের বাসস্টান্ডগুলোতে যাত্রী চাপ বৃদ্ধি পেয়েছে বহুগুণ। আজ মঙ্গলবার ভোরের আলো ফুটতেই কর্মজীবী মানুষ নাড়ির টানে বাড়ি ফেরার তাগিদে বাস কাউন্টারে ভিড় করছেন। বেলা বাড়ার সাথে সাথে যাত্রী চাপ আরও বাড়তে থাকায় এ মহাসড়কের যানবাহনগুলো ধীর গতিতে চলাচল করছে। এতে মহাসড়কে কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে।

গতকাল সোমবার বেশিরভাগ পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। বাকি কিছু কারখানা আজ বন্ধ হবে। আজ সারাদিন এ মহাসড়কে ঘরমুখো মানুষের চাপ আরও বৃদ্ধি পাবে বলে জানা জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা লক্ষ্য করা গেছে। যাত্রী সাধারণের জানমালের নিরাপত্তা ও স্বস্তির ঈদ যাত্রায় কাজ করছেন তারা।


আজকালের খবর/ এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft