বাংলার হাজার বছরের আবহমান সংস্কৃতি ও প্রাণবন্ত সাহিত্যের অমল ধারাকে বিশ্বদরবারে প্রজ্বলিত করার লক্ষ্যে ‘বাংলাদেশ কালচারাল সেন্টার’ আয়োজিত সভায় সর্বসম্মতিক্রমে বাংলাদেশ কালচারাল সেন্টারের একটি শক্তিশালী আন্তর্জাতিক আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী ৯০ (নব্বই) কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক কার্যনির্বাহী কমিটি গঠনের মাধ্যমে বাংলাদেশ কালচারাল সেন্টারের রূপরেখা ঘোষণা করা হবে। আগামী বছরের প্রথমদিকে পৃথিবীর বিভিন্ন দেশের অংশগ্রহণে বাংলাদেশ ইন্টারন্যাশনাল কালচারাল ফেস্টিভ্যাল ২০২৭ আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
কমিটিতে আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন- সাংস্কৃতিক ব্যাক্তিত্ব রেজাবুদ্দৌলা চৌধুরী, সদস্য সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন- সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মো: রফিকুল ইসলাম এবং প্রধান সমন্বয়কারী হিসেবে মনোনীত হয়েছেন- সাংস্কৃতিক সংগঠক সাজেদুর রহমান মুনিম।
বাংলাদেশ কালচারাল সেন্টার-এর আন্তর্জাতিক উপদেষ্টা কমিটির উপদেষ্টা মিডিয়া ব্যক্তিত্ব ড. মাহফুজুর রহমান, উপদেষ্টা-ব্যবসায়ী, সমাজ সেবক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহ নেওয়াজ, উপদেষ্টা-বিশ্বনন্দিত জাদু শিল্পী জুয়েল আইচ, উপদেষ্টা- ব্যবসায়ী, সমাজ সেবক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ মোস্তাফিজুর রহমান, উপদেষ্টা-সমাজ সেবক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব দারা আবু জুবায়ের।
আন্তর্জাতিক কমিটি:
আন্তর্জাতিক কমিটির আহবায়ক- সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজাবুদ্দৌলা চৌধুরী, যুগ্ম আহবায়ক- নাট্য ব্যক্তিত্ব দিলারা জামান, যুগ্ম আহবায়ক- নজরুল সংগীত বিশেষজ্ঞ ফাতেমা তুজ জোহরা, যুগ্ম আহবায়ক- নৃত্য ব্যক্তিত্ব নিলুফার ওয়াহিদ পাপড়ি, সদস্য সচিব- সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো: রফিকুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব- নাট্যপরিচালক সোহেল আরমান, যুগ্ম সদস্য সচিব- কণ্ঠশিল্পী দিঠি আনোয়ার, যুগ্ম সদস্য সচিব- নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবি, প্রধান সমন্বয়কারী–আন্তর্জাতিক সাংস্কৃতিক সংগঠক সাজেদুর রহমান মুনিম, সমন্বয়কারী-কণ্ঠশিল্পী মোহাম্মদ জামাল উদ্দিন নাসির, যুগ্ম সমন্বয়কারী উপস্থাপক ও অভিনেতা শফিউল আলম বাবু, যুগ্ম সমন্বয়কারী সাংবাদিক রিমন মাহফুজ, যুগ্ম সমন্বয়কারী- অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি, যুগ্ম সমন্বয়কারী- অভিনেত্রী চাষী আন্নি ইসলাম, সাংস্কৃতিক সমন্বয়কারী- নৃত্যশিল্পী রোকসানা আখতার রিনি, যুগ্ম সাংস্কৃতিক সমন্বয়কারী- নন্দিত জাদুশিল্পী শাহীন শাহ, যুগ্ম সাংস্কৃতিক সমন্বয়কারী-বাউল গবেষক ফেরদৌসী নাজমা, যুগ্ম সাংস্কৃতিক সমন্বয়কারী- নৃত্যশিল্পী সোহেল রহমান।
আন্তর্জাতিক যোগাযোগ সমন্বয়কারী– অভিনেতা নাজমুল খান, যুগ্ম আন্তর্জাতিক যোগাযোগ সমন্বয়কারী- মানবাধিকার কর্মী এইচ এম মনিরুজ্জামান, যুগ্ম আন্তর্জাতিক যোগাযোগ সমন্বয়কারী- কণ্ঠশিল্পী এস আই সুমন।
আহবায়ক কমিটির সদস্য :
কণ্ঠশিল্পী মুজিব পরদেশী। বিশিষ্ট ফুটবলার কায়সার হামিদ। সাংস্কৃতিক সংগঠক মো: লিয়াকত আলী। নাট্য ব্যক্তিত্ব জামিউর রহমান লেমন। নাট্য ব্যক্তিত্ব খন্দকার শাহ আলম। নাট্য নির্মাতা ফখরুদ্দিন ছোটন। সংগীত পরিচালক কাজী ফারুক বাবুল। কবি এবিএম সোহেল রশিদ। নাট্যপরিচালক নূর হোসেন রানা। বিশিষ্ট যন্ত্রশিল্পী দীপক কুমার দাস। নাট্য পরিচালক মাসুম শাহরিয়ার। গীতিকার নাহিদ নজরুল। নৃত্যশিল্পী মেহেবুব মেহেনুর চাঁদনী। সাংবাদিক শেখ ফরিদউদ্দীন প্রধান। কণ্ঠশিল্পী জান্নাতুল ফেরদৌসী পপি। কণ্ঠশিল্পী বিপাশা ইয়াসমিন। শিশু সংগঠক মো: সাইফুল ইসলাম। কণ্ঠশিল্পী লুৎফুন্নাহার পাখি। যাত্রাপালা নির্দেশক নটরাজ পলাশ। ফ্যাশন কোরিওগ্রাফার সানজিদা হক আরেফিন লুনা।
বিভাগীয় কো-অর্ডিনেটর:
খুলনা- এনামুল হক বাচ্চু, বরিশাল- মীর সাব্বির /হোসেন শামীম, সিলেট- নীলাঞ্জনা জুই, চট্টগ্রাম-স্বপন বড়ুয়া, রাজশাহী- মাহবুবুর রহমান সোহাগ, ময়মনসিংহ- নাজমুল হক লেলিন, রংপুর- রফিকুল ইসলাম রইস, রাঙ্গামাটি- সুফলা তনচঙ্গা, খাগড়াছড়ি- ডচিংনু মার্মা, বান্দরবান- প্রাণ গোপাল সরকার।
নর্থ আমেরিকা ও ল্যাটিন আমেরিকার জোনে প্রেসিডেন্ট হিসেবে রয়েছেন জনাব শাহ নেওয়াজ ও সেক্রেটারি জেনারেল হিসেবে দারা আবু জুবায়ের এবং এই দুজন বাংলাদেশ কালচারাল সেন্টারের আন্তর্জাতিক মূল কমিটির বর্তমানে উপদেষ্টা হিসেবে থাকবেন।
আজকালের খবর/বিএস