শুক্রবার ১০ জুলাই ২০২৬
জিয়াউর রহমানের হাত ধরে নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা শুরু হয়েছিল : প্রবাসী কল্যাণ মন্ত্রী
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ৪:৪৬ পিএম   (ভিজিট : ৪০৩)
সিলেট জেলা স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” এর সিলেট আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতা। 

বুধবার (২০ মে) বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

চার জেলার বিজয়ী খেলোয়াড়দের অংশগ্রহণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা শুরু হয়েছিল। সেই ধারাবাহিকতায় তার সুযোগ্য পুত্র প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট জেলা স্টেডিয়াম থেকে একযোগে সারাদেশে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর উদ্বোধন করেছেন, যা সিলেটবাসীর জন্য গর্বের বিষয়।

তিনি বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান কিশোর খেলোয়াড়দের খুঁজে বের করা এবং তাদের খেলাধুলাকে পেশা হিসেবে গ্রহণে উৎসাহিত করাই নতুন কুঁড়ি স্পোর্টসের মূল লক্ষ্য।

মন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, আজকের এই কিশোর খেলোয়াড়রাই আগামী দিনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে গৌরবান্বিত করবে এবং দেশের ক্রীড়াঙ্গনের দূত হিসেবে ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, একটি দেশ ও জাতিকে এগিয়ে নিতে শক্ত ভিতের প্রয়োজন, যা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নির্মাণ করে গেছেন। সেই ধারাবাহিকতা প্রধানমন্ত্রী তারেক রহমান এগিয়ে নিয়ে যাচ্ছেন।

বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুর রহমান, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি মো. আনোয়ারুল হক এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।

অনুষ্ঠানে সিলেট বিভাগের চার জেলার প্রতিনিধিবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে মন্ত্রী খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন এবং ফুটবলে কিক করে প্রতিযোগিতার আনুষ্ঠানিক শুভ সূচনা করেন।

আজকালের খবর/বিএস 









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft