মঙ্গলবার ১৯ মে ২০২৬
৩১ বাংলাদেশিসহ ৫৬ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠালো তেরেঙ্গানু ইমিগ্রেশন বিভাগ
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ১:৪১ পিএম   (ভিজিট : ৪)
মালয়েশিয়ার তেরেঙ্গানু রাজ্যের ইমিগ্রেশন বিভাগ ৫৬ জন আটক অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে। গত ১৪ মে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ) টার্মিনাল-১ ও টার্মিনাল-২ এর মাধ্যমে এ প্রত্যাবাসন কার্যক্রম পরিচালনা করা হয়।

তেরেঙ্গানু ইমিগ্রেশন বিভাগের (জেআইএম) ইউনিট পেমিনদাহান-এর তত্ত্বাবধানে এবং আজিল ইমিগ্রেশন ডিপোর নিরাপত্তা এসকর্ট দলের সহায়তায় এ কার্যক্রম সম্পন্ন হয়। ১৯ মে, এক বিবৃতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পুরো প্রক্রিয়া সুষ্ঠু, নিরাপদ ও নিয়মতান্ত্রিকভাবে পরিচালনা করা হয়েছে।

প্রত্যাবাসিতদের বয়স ছিল সাত থেকে ৫৭ বছরের মধ্যে। তাদের মধ্যে ৪৭ জন পুরুষ, আটজন নারী এবং একজন শিশু ছিল। আটক ব্যক্তিদের জাতীয়তা অনুযায়ী, ৩১ জন বাংলাদেশি, ২১ জন ইন্দোনেশীয়, দুইজন ভিয়েতনামি এবং দুইজন পাকিস্তানি নাগরিক ছিলেন।

তেরেঙ্গানু ইমিগ্রেশন বিভাগ জানায়, প্রত্যাবাসনের আগে সংশ্লিষ্ট সকল ব্যক্তি আইনগত প্রক্রিয়া ও নির্ধারিত শাস্তি সম্পন্ন করেছেন। পরবর্তীতে তাদের বিরুদ্ধে মালয়েশিয়ার ইমিগ্রেশন আইন ও সংশ্লিষ্ট বিধিমালার আওতায় ব্ল্যাকলিস্ট বা কালো তালিকাভুক্তির ব্যবস্থাও নেওয়া হয়েছে।

বিভাগটি আরও জানায়, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় ভবিষ্যতেও পেশাদারিত্ব ও মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রেখে এ ধরনের প্রত্যাবাসন কার্যক্রম অব্যাহত রাখা হবে।

আজকালের খবর/ এমকে








আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft