মঙ্গলবার ১৯ মে ২০২৬
ঈদুল আজহার তারিখ ঘোষণা করল সৌদি আরব
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ১০:৪১ এএম   (ভিজিট : ২৫)
মুসলিম সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। এক প্রতিবেদনে গালফ নিউজ বলছে, দেশটিতে আগামী ২৭ মে (বুধবার) ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।এ ছাড়া ওমান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ কয়েকটি দেশে একই দিনে ঈদ উদযাপিত হবে। 

প্রতিবেদনে বলা হয়েছে, ১৪৪৭ হিজরির ১ জিলহজ শুরু হবে আগামীকাল সোমবার (১৮ মে)। সাধারণত ইসলামী নীতি অনুযায়ী জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদযাপিত হয়ে থাকে। সেই হিসাবে দেশটিতে ১০ জিলহজ তথা পবিত্র ঈদুল আজহা পালিত হবে আগামী ২৭ মে।

সংবাদমাধ্যম মালে মেইল বলছে, মালয়েশিয়ার রাজা পরিষদের ভারপ্রাপ্ত সহকারী সচিব মুহাম্মদ আফেন্দি জালালুদ্দিন জাতীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারে আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করেছেন। পরে দেশজুড়ে স্থানীয় মুসলিমদের পাশাপাশি প্রবাসী মুসলিমদের মধ্যেও ঈদুল আজহার প্রস্তুতি শুরু হয়েছে। বিভিন্ন মসজিদ, সুরাউ ও ইসলামিক সংগঠন ইতোমধ্যে কোরবানি এবং ঈদের জামাত আয়োজনের প্রস্তুতি নিতে শুরু করেছে। 

রাজধানী কুয়ালালামপুরসহ সেলাঙ্গর, পেনাং, জোহর ও অন্যান্য অঙ্গরাজ্যে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরাও ঈদ উদযাপনের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন।

পরিবার-পরিজন থেকে দূরে থাকলেও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপনের আশা করছেন তারা।

মালয়েশিয়ার সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে ইন্দোনেশিয়া। দেশটির ধর্ম মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে, পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ আগামী ২৭ মে (বুধবার) উদযাপিত হবে। 

রাজধানী জাকার্তায় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে চাঁদ দেখার ফলাফল এবং জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত গণনার ওপর ভিত্তি করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এক প্রতিবেদনে গালফ নিউজ বলছে, খালি চোখে চাঁদ দেখা ছাড়াই ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে তুরস্ক।

দেশটি মূলত জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত গণনা এবং বৈজ্ঞানিক হিসাব-নিকাশের ওপর ভিত্তি করে তৈরি পূর্বনির্ধারিত ইসলামী ক্যালেন্ডার অনুযায়ী ১৮ মে-কে জিলহজের প্রথম দিন ও ২৭ মে ঈদুল আজহা উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে। 

আরেক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানায়, ওমানে প্রধান চাঁদ দেখা কমিটি জানিয়েছে, হিজরি ১৪৪৭ সনের জিলহজ মাসের প্রথম দিন হবে বুধবার (১৭ মে)। সে অনুযায়ী আগামী ২৭ মে দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft