শনিবার ৯ মে ২০২৬
রাতে দেশের ৬ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ৫:২২ পিএম   (ভিজিট : ৮)
দেশের ৬ জেলায় আজ রাতে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা করেছে আবহাওয়া অধিদপ্তর। ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পাশাপাশি বজ্রবৃষ্টিও হতে পারে এসময়।

শনিবার (৯ মে) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তরের দেওয়া এক বিজ্ঞপ্তি থেকে জানা গেছে এ তথ্য।  

বিজ্ঞপ্তি অনুযায়ী, রংপুর, রাজশাহী, যশোর, কুষ্টিয়া, খুলনা ও বরিশাল জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝড় বয়ে যেতে পারে। ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো বা দমকা হাওয়ার পাশাপাশি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে এ সময়।

এমন পরিস্থিতিতে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে।

এদিকে, আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে এমন অস্থায়ী ঝড় এবং বজ্রবৃষ্টির শঙ্কা রয়েছে। 

আজকালের খবর/বিএস 








আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft