শনিবার ৯ মে ২০২৬
ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ৪:০৮ পিএম   (ভিজিট : ০)
ওরিয়েন্টেশন অনুষ্ঠানের মধ্যদিয়ে আরও একদল তরুণ শিক্ষার্থীর উচ্চতর শিক্ষাজীবন শুরু হলো ইউসিএসআই ইউনিভার্সিটির বাংলাদেশ ক্যাম্পাসে। নতুন শিক্ষার্থীদের পদচারণায় মুখর রাজধানীর বনানীর ইউসিএসআই ক্যাম্পাস। 

শনিবার (৯ মে) সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে নতুন শিক্ষার্থী, অভিভাবক এবং ইউনিভার্সিটির শিক্ষকরা অংশ নেন। বিশ্বের শীর্ষস্থানীয় মালয়েশিয়ার ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যম্পাসের প্রো-ভিসি প্রফেসর ড. মুহাম্মদ কুশাইরি বিন মুহাম্মদ রাজুদ্দিন ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করানো হয়।  

নতুন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন ফ্যাকাল্টি অব কম্পিউটার সায়েন্স এন্ড ডিজিটাল ইনোভেশন এর ডিন প্রফেসর সৈয়দ আখতার হোসেন, ফ্যাকাল্টি অব সোশ্যাল সায়েন্স এন্ড লিবারেল আর্টস এর ডিন ড. জোহা রহমান। 

নতুন শিক্ষার্থীদের পক্ষে নওশীন তাবাসসুম যূথী অনুষ্ঠানে তার অনুভূতি প্রকাশ করেন। 

প্রো-ভিসি প্রফেসর কুশাইরি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ইউসিএসআই ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে তোমরা এবং তোমাদের অভিভাবকরা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। কারণ এটি বিশ্বের শীর্ষ ৩০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে এবং এশিয়ায় ৮ম অবস্থানে রয়েছে। একটি বিশ্বমানের ইউনিভার্সিটিতে তোমরা নিজেদের উচ্চ শিক্ষার যাত্রা শুরু করছো। এর মধ্যদিয়ে তোমাদের নিজেদের, পরিবারের এবং দেশ ও জাতির প্রত্যাশা পূরণে ভূমিকা রাখার সুযোগ তৈরি হলো। তিনি ইউসিএসআই ইউনিভার্সিটির শিক্ষার মান, কর্মমুখী ও শিল্প-সংশ্লিষ্ট কারিকুলামে আস্থা রাখার আহবান জানান শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি। 

কম্পিউটার সায়েন্সের ডিন প্রফেসর ড. সৈয়দ আখতার হোসেন নতুন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, তোমাদের স্বপ্ন পূরণের যাত্রা শুরু হলো এমন একটি ইউনিভার্সিটির সাথে যেটা কেবল মালয়েশিয়ার নয়, বিশ্বেও অন্যতম সেরা প্রতিষ্ঠান।  রেজিস্ট্রার প্রফেসর শাহ সামিউর রশিদ বলেন, তোমাদের উচ্চতর শিক্ষাজীবনের পথচলা যেমন একদিকে চ্যালেঞ্জের, তেমনি বিশাল সুযোগ। নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার এই সুযোগ সঠিকভাবে কাজে লাগাতে পরামর্শ দেন তিনি। পরে সংশ্লিষ্ট শিক্ষকগণ নতুন শিক্ষার্থীদের ইউসিএসআই ইউনিভার্সিটির পরিচিতি, কারিকুলাম ও কোর্স পরিচিতি, পাঠদান পদ্ধতি, পরীক্ষা, এক্সট্রা কারিকুলাম কার্যক্রম- ইত্যাদি বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। ব্রিফিং শেষে শিক্ষার্থীরা ক্যাম্পাস এবং ক্লাসরুম, সেমিনার রুম, বিভিন্ন ল্যাব, লাইব্রেরি, স্পোর্টস জোন ঘুরে দেখেন।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন রেজিস্ট্রার প্রফেসর ড. শাহ সামিউর রশিদ। 

পরে অভিভাবকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন- প্রভোস্ট মেজর সুমন সুবহান (অব.)। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষার্থী- কামরুল জামিল। 

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft