শনিবার ২৭ জুন ২০২৬
তারেক রহমান দেশে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন: নজরুল ইসলাম খান
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৫:৩১ পিএম   (ভিজিট : ১৯২)
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, নজরুল ইসলাম খান বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক লড়াইয়ের অংশ হিসেবে তিনি নিজেকে দেশের ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত হিসেবে স্থাপন করেছেন। দেশের গণতন্ত্রের গতিপথ সঠিক ধারায় ফিরিয়ে আনতে তার জোরালো ও গতিশীল তৎপরতা সেই সক্ষমতারই বহিঃপ্রকাশ।

বৃহস্পতিবার (৭ মে)  বিকালে জামালপুর জেলার ইসলামপুরের নিজ গ্রামে আগমন উপলক্ষে উপজেলার মলমগঞ্জ বাজারে পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন,জ্বালানি তেলের সংকটের জন্য শুধু সরকারকে দোষ দিয়ে লাভ নেই। ইরানের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবেই আজ এই সংকট তৈরি হয়েছে। এতে শুধু সাধারণ মানুষ নয়, এমপি-মন্ত্রীরাও কষ্টে পড়েছেন। তবে সরকার সংকট মোকাবিলায় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ সময় তিনি, গণতন্ত্র পুনরুদ্ধারের প্রয়োজনীয়তা এবং দলীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরে জনগণ ও নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সফিউল্লাহ বুলবুলের আয়োজনে ওরা ১১ জন শহীদ স্মৃতি পরিষদের সভাপতি শরিফুল ইসলাম খান ফরহাদের সভাপতিত্বে এতে জেলা বিএনপির সহ-সভাপতি শামীম আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফিরোজ মিয়া, ইসলামপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি একেএম শহিদুর রহমান শহীদ, সাবেক সাধারণ সম্পাদক নবী নেওয়াজ খান লোহানী বিপুল, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী,জেলা যুবদলের সদস্যসচিব সোহেল রানা খান প্রমূখ বক্তব্য রাখেন।

পরে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা হওয়ায় নজরুল ইসলাম খানকে ফুলের শুভেচ্ছা ও ক্রেষ্ট প্রদান করা হয়। সভায় প্রশাসনের কর্মকর্তাসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

আজকালের খবর/বিএস 

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft